ন্যাশনাল ইঞ্জিনিয়ার্স অ্যালায়েন্স অব বাংলাদেশ (NEAB)-এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ, বিশেষত শহীদ প্রকৌশলীদের স্মরণে স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠান' অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
২৩ জুলাই বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জাতীয় নাগরিক পার্টি - এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। নারী সংসদ সদস্য প্রকৌশলী মারদিয়া মমতাজ। সভাপতিত্ব করেন প্রকৌশলী নাবিলা তাসনিদ
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ প্রকৌশলী ও সাধারণ ছাত্র-জনতার অসামান্য আত্মত্যাগের কথা গভীরভাবে স্মরণ করা হয়। প্রধান বক্তার বক্তব্যে নাসীরুদ্দীন পাটওয়ারী ফ্যাসিবাদমুক্ত সমাজ গঠনে শহীদদের আত্মবিসর্জনের প্রেক্ষিতে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে শামিল হওয়ার আহ্বান জানান।
এম ইদ্রিস আলী
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা