Primeedition
এডিশন ডেস্ক
সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২:০৯ দুপুর
অনলাইন সংস্করণ |182 ভিউ

নওগাঁর মান্দা উপজেলা চত্বরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলা চত্বরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নওগাঁর মান্দা উপজেলা চত্বরে রাস্তা পাকাকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের নাকের ডগায় এমন নিম্নমানের কাজ হওয়ায় জনমনে চরম ক্ষোভ ও প্রশ্নের জন্ম দিয়েছে।
 সেবা নিতে আসা হাজারো মানুষ প্রতিদিন এই রাস্তা ব্যবহার করলেও কাজের মান নিয়ে কেউ যেন দায় নিতে চাইছে না—এমনটাই বলছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, উপজেলা প্রশাসনের চোখের সামনেই যদি এভাবে কাজ হয়, তাহলে অন্য এলাকায় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কী ধরনের কাজ করে—তা সহজেই অনুমেয়। এ নিয়ে পুরো উপজেলা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
জানা গেছে, মাত্র পাঁচদিন আগে কার্পেটিং করা হলেও সপ্তাহ না যেতেই হাতের টানে ও পায়ের ঘষায় উঠে যাচ্ছে রাস্তার কার্পেটিং। কোথাও রেজিংয়ের মান অত্যন্ত নিম্নমানের, কোথাও কার্পেটিংয়ের পুরুত্ব কম, আবার কোথাও প্রয়োজনীয় রোলিং ছাড়াই কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
এলজিইডি অফিস সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কাজটি সম্পাদনের নির্দেশ পান ঠিকাদার তানজিমুল ইসলাম। প্রকল্পটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৬ লক্ষ ৪৭ হাজার ৭০১ টাকা। অথচ কাজ শেষ হওয়ার আগেই রাস্তার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কোথাও রাস্তার রেজিং খুলে পড়েছে, কোথাও দেবে গেছে রাস্তা, আবার কোথাও পুরোপুরি উঠে গেছে কার্পেটিং। এমন চিত্র দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের পাশাপাশি হতাশাও লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানজিমুল ইসলাম বলেন,
“কাজ করতে গিয়ে অনেক লস হয়েছে। তারপরও কাজ চালিয়ে যাচ্ছি। কিছু জায়গায় সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করে দেওয়া হবে।”
কাজ তদারকির দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী নজরুল ইসলাম অনিয়মের সত্যতা আংশিকভাবে স্বীকার করে বলেন,
“কাজটি দেখভালের জন্য চারজন কার্যসহকারী ছিলেন। আমি নিজেও পয়েন্টে ছিলাম। কিছু ত্রুটি-বিচ্যুতি আছে, সেগুলো ঠিক করে নেওয়া হবে।”
এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)‌‌ উপজেলা প্রকৌশলী আবু সায়েদ জানান- “ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলা হয়েছে। দ্রুত সমস্যাগুলো চিহ্নিত করে সংস্কার করা হবে। কাজ সম্পূর্ণ ও মানসম্মত না হলে বিল দেওয়া হবে না।”
এদিকে, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকরা।#
👤
মোঃ সোহেল রানা
মান্দা (নওগাঁ ) উপজেলা প্রতিনিধি

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20