Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১ নভেম্বর ২০২৫, ৭:১৪ বিকাল
অনলাইন সংস্করণ |247 ভিউ

জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা
সাতক্ষীরা অফিস::

সাতক্ষীরায় ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উপলক্ষে সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় শীর্ষক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। 


শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসন ও সমবায় বিভাগ সাতক্ষীরার আয়োজনে জেলা সমবায় অফিসার এফ এম সেলিম আখতার এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।  


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রিপন কুমার বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত বদরুদ্দোজা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম টুটুল প্রমুখ।


 আলোচনা সভার পূর্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় গিয়ে মিলিত হয়। 


জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক রামপ্রসাদ ঢালী ও মুর্শিদ আলম এর সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা সমবায় অফিসার করিমুল হক, জেলা কৃষি প্রকৌশলী খামার বাড়ির ডিএই হারুন বিন হানিফ, সদর উপজেলা শিক্ষক ও কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি অরুপ সাহা, সাতক্ষীরা সমবায় ব্যাংকের সাবেক চেয়ারম্যান মো. আব্দুর রব, ওয়ার্ছি, দন্ত চিকিৎসক কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের জেলা সাধারণ সম্পাদক ডা. রুহুল ফরহাদ দীপু, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক মো. আশরাফ আলী, পরিদর্শক জাফর ইকবাল, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান, সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান প্রমুখ।


 দুগ্ধ প্রকল্পের আওতায় ৫ জন সমবায়ীর মাঝে সুদমুক্ত ঋণের চেক প্রদান করা হয়। 

 এসময় সমবায় অফিসের কর্মকর্তা ও সমবায় সম্পৃক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রাইম এডিশন/এসআই/সাতক্ষীরা
প্রতিবেদকের তথ্য

এডিশন ডেস্ক

রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20