Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ৯:৩৬ রাত
অনলাইন সংস্করণ |181 ভিউ

যশোরে প্রেসক্লাব প্রাঙ্গণে বিশাল মানববন্ধন

যশোরে প্রেসক্লাব প্রাঙ্গণে বিশাল মানববন্ধন

 যশোরের প্রাথমিক শিক্ষকরা রোববার সকাল থেকে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং তদন্ত টিমের কাছে স্মারকলিপি প্রদানের মাধ্যমে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান তারা।

 

উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আজ ঢাকা থেকে উচ্চক্ষমতাসম্পন্ন তিন সদস্যের একটি তদন্ত টিম যশোরে পৌঁছায়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে এই টিমে আরও রয়েছেন উপ-পরিচালক তাপস অধিকারী ও খুলনার সহকারী পরিচালক ফজলে রহমান। তদন্ত দলটি যশোর সার্কিট হাউজে অবস্থান করে আন্দোলনরত শিক্ষক নেতা এবং ঘটনার বাদী নূর নবীর সাথে পৃথকভাবে কথা বলেন।

 

শিক্ষকদের দাবি ও কর্মসূচি: সকালে শিক্ষকরা সার্কিট হাউজে তদন্ত টিমের কাছে আশরাফুল আলমকে নির্দোষ দাবি করে লিখিত তথ্য প্রদান করেন। এরপর দুপুরে যশোর প্রেসক্লাব প্রাঙ্গণে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে।

 

শিক্ষক নেতা জাহাঙ্গীর আলম, শাহিনুর রহমান ও আব্দুল জব্বার অভিযোগ করেন, “জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। নূর নবী নামের এক ব্যক্তির সাজানো ফাঁদে তাকে আটক করা হয়েছে। তাকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে, অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

 

যশোর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, শিক্ষকরা তাদের প্রিয় কর্মকর্তার মুক্তির দাবিতে স্বতঃস্ফূর্তভাবে মাঠে রয়েছেন। যেহেতু তদন্ত চলছে, তাই প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20