Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৫৬ সকাল
অনলাইন সংস্করণ |145 ভিউ

যশোরে পার্কিংয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

যশোরে পার্কিংয়ে থাকা বাসে আগুন  দিয়েছে দুর্বৃত্তরা
যশোরে পার্কিংয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

যশোর সদরের বাহাদুরপুর (মেহগনি তলা) এলাকায় পার্কিংয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক সোয়া একটার দিকে যশোর-মাগুরা মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

বাসটির মালিক আবু বক্কর সিদ্দিক @ বেলাল (প্রফেসর, খবির-উর-রহমান কলেজ, জহুরপুর, বাঘারপাড়া, যশোর)। তার বাড়ি বাহাদুরপুর (মেহগনি তলায়)। মালিকের বাড়ি থেকে প্রায় ৫০০ গজ দূরে পার্কিংয়ে রাখা ঢাকা মেট্রো-ব-১৪-০০৯৮ নম্বরের বাসটিতে কে বা কারা আগুন লাগিয়ে দেয়।

আগুনের লেলিহান শিখাই পাশেই থাকা মালিকের অপর একটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৪৩১০) আংশিক ক্ষতিগ্রস্ত হয়। এতে বাসটির ১৪টি গ্লাস ভেঙে যায় ও নষ্ট হয়।

ঘটনাস্থলের নিকটে থাকা আরেকটি বাস (ঢাকা মেট্রো-ব-১৪-৬০৩১)-এর ড্রাইভার মধু গ্রামের মৃত বাসারাত মোল্লার ছেলে মকবুল হোসেন (৫২), আগুন দেখতে পেয়ে দ্রুত মালিককে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাস মালিক জানান।

ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।এবিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20