Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ৯ মার্চ ২০২৬, ৯:৪২ সকাল
অনলাইন সংস্করণ |140 ভিউ

যশোরে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে

স্বল্প সুদের লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে
স্বল্প সুদের লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে

স্বল্প সুদের লোন পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাহমুদা খাতুন নামে এক নারীর বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। শনিবার (৭ মার্চ) রাতে যশোর সদর উপজেলার বারীনগর বানিয়ালি গ্রামের ইউসুফ আলী বিশ্বাসের ছেলে আব্দুস সোবহান মামলাটি করেন।

মামলার আসামি মাহমুদা খাতুন সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকার মৃত ডাক্তার মনসুর আলীর মেয়ে।মামলার এজাহারে বলা হয়েছে, মাহমুদা খাতুন আগে যশোরে ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। সেই সময় তার সঙ্গে ভুক্তভোগীদের পরিচয় হয়। পরে তিনি চাকরি ছেড়ে ‘মাইডাস ফাইন্যান্সিং লিমিটেড’ নামের একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি নিয়েছেন বলে দাবি করে ঢাকায় চলে যান।

পরবর্তীতে তিনি বিভিন্ন ব্যক্তিকে তার প্রতিষ্ঠানের মাধ্যমে মোটা অঙ্কের ঋণ পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। লোনের বিপরীতে শতকরা দুই ভাগ হারে লভ্যাংশ দিতে হবে এবং ১০ থেকে ১২ বছর পর ঋণ পরিশোধ করতে হবে—এমন শর্তের কথা জানান তিনি। তার কথায় বিশ্বাস করে অনেকেই লোন পাওয়ার আশায় টাকা দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত যশোর শহরের চৌরাস্তা এলাকার একটি শোরুমে বসে তিনি ৩২ জনের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা নেন। প্রতিজনকে ৫ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এ সময় প্রত্যেকের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, ব্যাংক হিসাব নম্বর এবং তিন থেকে চারটি করে ফাঁকা চেকও নেওয়া হয়।

অভিযোগে বলা হয়েছে,টাকা নেওয়ার এক মাসের মধ্যে ঋণ দেওয়ার কথা থাকলেও পরে মাহমুদা খাতুন তা দিতে পারেননি। পরে ভুক্তভোগীরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি এবং নানা অজুহাত দেন।

গত ৭ মার্চ সকালে যশোর শহরের দড়াটানা এলাকায় তাকে পেয়ে ভুক্তভোগীরা টাকা ফেরত চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে এবং তার ছেলে তন্ময় জামানকে আটক করে থানায় নিয়ে যায়।

পরে শতাধিক ভুক্তভোগী থানায় এসে অভিযোগ দিলে আব্দুস সোবহান লিখিত অভিযোগ দেন। শনিবার রাতে সেটি মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ।

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, মাহমুদা খাতুনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপপরিদর্শক আশরাফুল আলমকে মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসলাম এখন বিএনপি এমপির পিএস

1

আগস্ট মাস অতিতে গুরুত্বপূর্ণ না হলেও বর্তমানে গুরুত্বপূর্ণ।

2

গোপালগঞ্জ বিএনপিকে ডুবাতে এক বদরুল যথেষ্ট

3

হাসিনাকে রাজনীতি করার সুযোগ দেবে না ভারত

4

সড়কের বেহাল দশা। রয়েছে এতিম অবস্থায়। উদ্ধার করে না কেউ

5

জামায়াত ঠেকাতে আওয়ামীলীগ এনে লাভ হবে না

6

রক্তের বিনিময়ে অর্জিত জুলাইয়ের নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিব

7

৫ আগষ্ট ১১ দলের সমাবেশ

8

এনসিপির সমাবেশের পাশে জামায়াত শিবিরের শো ডাউন

9

মাদক মামলায় ছাত্রদল সভাপতি আটক

10

জামায়াত সহ ১১ দলীয় জোট শ্রমিকরা বাদে সবদল ভারতের পকেটে

11

শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে

12

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

13

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

14

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

15

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

16

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

17

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

18

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

19

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

20