Primeedition
শামছুর রহমান
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ৫:২৫ বিকাল
অনলাইন সংস্করণ |116 ভিউ

মনিরামপুরে ইয়াবা সহ ঔষুধ কোম্পানির প্রতিনিধি আটক

ফাইল ফটো
ফাইল ফটো
মণিরামপুর উপজেলার হোসেন মার্কেটে (পশুহাসপাতাল রোড) মাদক কেনাবেচাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে। ৪ পিস ইয়াবাসহ রাকিব (৩৪) নামে এক ওষুধ  কোম্পানির প্রতিনিধিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছে স্থানীয় দুই যুবক। তবে এই আটকের পেছনে মাদক ব্যবসায়ীদের অভ্যন্তরীণ কোন্দল কাজ করেছে বলে সরেজমিন তদন্ত শেষে উঠে এসেছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২৯ এপ্রিল সকালে হোসেন মার্কেটের ‘দুর্জয় জেন্স সেলুন’-এ অবস্থান করছিলেন একটি ফার্মার ওষুধ কোম্পানির প্রতিনিধি রাকিব। সেখানে দুর্গাপুর এলাকার বাসিন্দা শফিকুল ও বাবু নামের দুই যুবক তাকে ইয়াবাসহ ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।
তদন্ত ও স্থানীয় সূত্রে জানা গেছে, আটক রাকিব দীর্ঘদিন ধরে স্থানীয় মাদক ব্যবসায়ী আজিজুরের কাছ থেকে মাদক ক্রয় করে আসছিলেন। তবে সম্প্রতি তিনি আজিজুরকে বাদ দিয়ে দুর্গাপুর এলাকার সাকিব নামে অন্য এক ব্যক্তির কাছ থেকে ৪ পিস ইয়াবা কেনেন। এই খবরটি আজিজুরের কানে পৌঁছালে তিনি ক্ষুব্ধ হন। ধারণা করা হচ্ছে, আজিজুরের অনুসারী হিসেবে পরিচিত শফিকুল ও বাবুকে দিয়ে কৌশলে রাকিবকে ধরিয়ে দেওয়া হয়েছে।
মাদকের এই অভ্যন্তরীণ দ্বন্দ্বে একজন ধরা পড়লেও এলাকায় অন্যান্য মাদক ব্যবসায়ীদের তৎপরতা নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, আটক রাকিবের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং এই চক্রের সাথে জড়িত আজিজুর ও সাকিবসহ বাকিদের বিষয়েও খোঁজ নেওয়া হচ্ছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20