Primeedition
নওগাঁ–২ (পত্নীতলা–ধামইরহাট) আসনের জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা বিএসএ হুমায়ুন কবির চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেছেন।
সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের হাতে নির্ধারিত প্রাথমিক সদস্যপদ ফরম পূরণের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে সংগঠনভুক্ত হন।
রাজধানীর মোহাম্মদপুরে মহাসচিবের প্রাতিষ্ঠানিক কার্যালয়ে শনিবার অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইসরাফিল আলম, খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ এবং জেলা শাখার অফিস সম্পাদক মুফতি আব্দুল আউয়াল প্রমুখ।
মন্তব্য করুন