Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১:০০ দুপুর
অনলাইন সংস্করণ |61 ভিউ

শহীদ আসিফের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করার দাবি

শহীদ আসিফের নামে সরকারি প্রতিষ্ঠানের নামকরণ করার দাবি
শহীদ আসিফ হাসানের স্মৃতিকে যুগের পর যুগ ধরে সংরক্ষণ করতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান তাঁর নামে নামকরণের দাবি জানিয়েছেন ছাত্রশিবিরের সাতক্ষীরা শহর শাখার সভাপতি এবং শিবিরের কেন্দ্রীয় কার্যকর পরিষদের সদস্য মেহেদী হাসান।


‎জুলাই অভ্যুত্থানে পুলিশের গুলিতে শাহাদাত বরণকারী বীর শহীদ আসিফ হাসানের দ্বিতীয় শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‎১৮ই জুলাই (শনিবার) বিকাল ৫টায় জামায়াতে ইসলামী সাতক্ষীরা কালীগঞ্জ উপজেলার নওয়াপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে তার নিজ গ্রাম অস্কারপুরে অনুষ্ঠিত এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাসার এমপি । 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিবিরের কেন্দ্রীয় নেতা মেহেদী হাসান সাতক্ষীরা ৩ আসনের সংসদ সদস্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, শহীদ আসিফ হাসানের আত্মত্যাগ সময়ের আবর্তনে যেন হারিয়ে না যায় এবং নতুন প্রজন্ম যেন তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগের আদর্শ থেকে প্রেরণা লাভ করতে পারে, সে লক্ষ্যে তাঁর স্মৃতিকে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।


তিনি দাবি জানান, গুরুত্বপূর্ণ সরকারি রাস্তা, চত্বর বা প্রধান সড়কের নাম শহীদ আসিফ হাসানের নামে নামকরণ করা হোক। এছাড়া নতুন কোনো শিক্ষাপ্রতিষ্ঠান—স্কুল, কলেজ বা মাদ্রাসা—গণগ্রন্থাগার কিংবা জনকল্যাণমূলক স্থায়ী স্থাপনা তাঁর নামে প্রতিষ্ঠা বা নামকরণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।


শিবির নেতা, এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। তিনি আরো বলেন, এ ধরনের উদ্যোগ শহীদ আসিফ হাসানের স্মৃতিকে সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁর আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে ভূমিকা রাখবে। 


এ সময় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল সাতক্ষীরা জেলা ও উপজেলা, জামায়াত শিবিরের নেতৃবৃন্দ এবং স্থানীয় অসংখ্য নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।আলোচনা সভা শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20