Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ দুপুর
অনলাইন সংস্করণ |182 ভিউ

যশোরে এলআইসির উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর

যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসির উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর
যশোরে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসির উদ্ধারকৃত মোবাইল ও অর্থ হস্তান্তর

যশোর জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি’র উদ্যোগে উদ্ধারকৃত হারানো মোবাইল ফোন ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ অর্থ প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১২টায় যশোর পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হল রুমে ডিসেম্বর ২০২৫ মাসে উদ্ধারকৃত মোবাইল ও নগদ অর্থ হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ সূত্র জানায়, সাধারণ ডায়েরিভুক্ত সর্বমোট ৫৯টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে বুঝিয়ে দেওয়া হয়। এছাড়া ভুলবশত অন্য নম্বরে চলে যাওয়া ও প্রতারণার মাধ্যমে আত্মসাৎকৃত নগদ ও বিকাশের মোট ১ লাখ ২৪ হাজার টাকা উদ্ধার করে ভুক্তভোগীদের কাছে হস্তান্তর করা হয়।

এছাড়াও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও এলআইসি যশোর ৬টি ইমো আইডি রিকোভারি এবং ১৮টি হোয়াটসঅ্যাপ আইডি পুনরুদ্ধার করতে সক্ষম হয়। বিভিন্ন থানার নিখোঁজ ব্যক্তি উদ্ধারে সহায়তা দিয়ে ৬ জনকে উদ্ধার করা হয়েছে। পাশাপাশি একাধিক ক্লুলেস মামলার রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে থানা পুলিশকে সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন ও নগদ অর্থ প্রকৃত মালিকদের হাতে তুলে দেন যশোর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20