Primeedition
মোঃ মাসুদুর রহমান
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ৯:২৯ রাত
অনলাইন সংস্করণ |188 ভিউ

যশোরে ১৪ হাজার ইয়াবাসহ দুই নারী আটক

যশোরে ১৪ হাজার ইয়াবাসহ দুই নারী আটক

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারীকে আটক করা হয়েছে। বুধবার সকালে যশোর জেলার কোতয়ালী মডেল থানার রাজারহাট শ্মশানের দক্ষিণ পাশে অবস্থিত ‘বি.কে. সিটি হোটেল অ্যান্ড রিসোর্ট’-এর সামনে, যশোর-খুলনা মহাসড়ক থেকে এই চালানটি জব্দ করা হয়।

আটকরা হলেন সকিনা আক্তার (৩০) ও শুকুতারা (২০)। সকিনা আক্তারের পিতা ছাব্বির আহমেদ, মাতা মরিয়ম বেগম। তার ঠিকানা কুতুপালং রেজিস্টার ক্যাম্প সি-ব্লক, উখিয়া থানা, কক্সবাজার জেলা। অপরদিকে শুকুতারার পিতা ফজল আহমেদ, মাতা দিলদার বেগম। তার ঠিকানা কুতুপালং রেজিস্টার ক্যাম্প বি-ব্লক, উখিয়া থানা, কক্সবাজার জেলা। পুলিশ সূত্রে জানা গেছে, তারা দু’জনই রোহিঙ্গা নাগরিক।

অভিযান শেষে উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে যশোর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভীন আখতার জানান, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান রয়েছে এবং মাদক চোরাচালান ও কারবারে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20