মনিরামপুর উপজেলার আওয়ামী লীগ নেতা ভোজগাতি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক কে আটক করেছে পুলিশ।
আব্দুর রাজ্জাক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী এম ইকবাল হোসেনের কলস প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ছিলেন। আওয়ামী লীগের অনেকের নামে জুলাই সংক্রান্ত মামলা থাকলেও আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে কোনো মামলা নেই বলে তথ্য অনুসন্ধান কালে জানা গেছে।
আওয়ামী লীগের নেতা হয়েও সতন্ত্র প্রার্থীর পক্ষে মাঠে থাকায় তাকে আটক করা হতে পারে বলে সতন্ত্র প্রার্থীর পক্ষের নেতা কর্মীদের ধারণা।
অন্যদিকে আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন দলের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটে মাঠে সক্রিয় রয়েছে।
আব্দুর রাজ্জাক আটক হওয়ায় মনিরামপুরে চাপা উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনা যেকোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণ হতে পারে।
আ
সাধারণ মানুষের নির্বাচনী লেবেল প্লেয়িং ফিল্ড বজায় রাখতে আব্দুর রাজ্জাককে যে ভাবে আটক করা হয়েছে একই ভাবে আওয়ামী লীগের যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দলের হয়ে মাঠে রয়েছে প্রত্যেককে আটকের পক্ষে।
নির্বাচনী কাজে ব্যাস্ত থাকায় আব্দুর রাজ্জাকের গ্রেফতারের বিষয়ে সতন্ত্র প্রার্থী এম ইকবাল হোসেনের মতামত জানা যায়নি।
বর্তমান বিষয়টি নিয়ে মনিরামপুরে চাপা উত্তেজনা বিরাজ করছে। আতংক ছড়িয়ে পড়েছে সতন্ত্র প্রার্থীর পক্ষে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের মাঝে।
সতন্ত্র প্রার্থীর পক্ষে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের আটক অন্য দলের পক্ষে থাকা আওয়ামী লীগের নেতা কর্মীদের জামাই আদর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে।