Primeedition
শামছুর রহমান
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ৯:৫২ সকাল
অনলাইন সংস্করণ |123 ভিউ

সরকারি রাস্তা কেটে ঘের তৈরির অভিযোগ, ১০ দিনের কারাদণ্ড

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগরে সরকারি রাস্তা ও কৃষিজমি কেটে মাছের ঘের তৈরির অপরাধে মাহাতাব মোড়ল (৫০) নামে এক ব্যক্তিকে ১০ দিনের বিনাশ্রম কা'রাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ মার্চ দুপুরে উপজেলার রূপসপুর গ্রামে অভিযান চালিয়ে এ দণ্ডাদেশ দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন।​ সাজাপ্রাপ্ত মাহাতাব মোড়ল রূপসপুর গ্রামের বুধো মোড়লের ছেলে।
​​স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাতাব মোড়ল কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই নিজের ৮৫ শতক কৃষিজমি থেকে মাটি কেটে মাছের ঘের তৈরি করছিল। সাথে সরকারি ৫০ শতক রাস্তা দখল করে মাটি কেটে ঘেরের পরিধি বাড়াতে কাজ শুরু করে। গ্রামবাসী এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করলে কর্তৃপক্ষ নজরে নেয়।
​​আদালত সূত্রে জানা যায়, গত শনিবার ২৮ মার্চ হরিহরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা অভিযুক্ত মাহাতাবকে নোটিশের মাধ্যমে মাটি কা'টা বন্ধের নির্দেশ দেন। তবে প্রশাসনের সেই নির্দেশনায় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শনিবার রাতভর এবং রোববার দুপুর পর্যন্ত মাটি কাটার কাজ চালিয়ে যায়।
​ভ্রাম্যমাণ আদালত রোববার দুপুরে ঘটনাস্থলে যেয়ে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন। এ সময় তিনি সরকারি কাজে বাধা ও অবৈধভাবে মাটি কাটার দায়ে 'বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন' অনুযায়ী তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
​​অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কৃষিজমি ও সরকারি রাস্তা কেটে ঘের তৈরি করা দণ্ডনীয় অপরাধ। নোটিশ দেওয়ার পরেও কাজ চালিয়ে যাওয়ায় তাকে এই কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে আসামির পরিবার ক্ষতিগ্রস্ত সরকারি রাস্তা নিজ খরচে সংস্কার করে দেওয়ার অঙ্গীকার করেছে।
​এলাকাবাসীর দাবি, এমন পদক্ষেপে সরকারি সম্পদ দখলকারীদের মধ্যে ভীতির সঞ্চার হবে এবং কৃষি জমি রক্ষার এই অভিযান অব্যাহত রাখা উচিত।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20