Primeedition
মোঃ আঃ রশিদ গাজী
বুধবার, ৪ মার্চ ২০২৬, ৯:১৫ সকাল
অনলাইন সংস্করণ |232 ভিউ

শ্যামনগরে সাংবাদিকের ওপর হামলায় যুবদলের সদস্য সচিব সহ চার নেতা বহিষ্কার

শ্যামনগরে সাংবাদিকের ওপর হামলায় যুবদলের সদস্য সচিব সহ চার নেতা বহিষ্কার
শ্যামনগরে সাংবাদিকের ওপর হামলায় যুবদলের সদস্য সচিব সহ চার নেতা বহিষ্কার


সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে ঢুকে সভাপতির ওপর হামলার ঘটনার জেরে চার যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। 


মঙ্গলবার (৩ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।


বহিষ্কৃত চার নেতা হলেন- শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনারুল ইসলাম আঙ্গুর, যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ (কল্লোল) ও বাবলুর রহমান এবং মুন্সিগঞ্জ ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। 


যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপির সিদ্ধান্তক্রমে এ বহিষ্কারাদেশ কার্যকর হয়েছে। এছাড়াও বহিষ্কৃত নেতৃবৃন্দের কোনো ধরনের কর্মকাণ্ডের দায়-দায়িত্ব দল বহন করবে না। পাশাপাশি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


উল্লেখ্য, সোমবার (২ মার্চ) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব ভবনে ঢুকে দৈনিক সমকালের শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও সভাপতির ওপর হামলার অভিযোগ ওঠে যুবদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক সমাজের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি ওঠে। 



প্রতিবেদকের তথ্য

মোঃ আঃ রশিদ গাজী

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20