Primeedition
গৌরব সাহা
মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬, ১১:০৩ দুপুর
অনলাইন সংস্করণ |250 ভিউ

নরসিংদীর রায়পুরায় মুদি দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই

নরসিংদীর রায়পুরায় মুদি দোকানে আগুন, মালামাল পুড়ে ছাই
নরসিংদীর রায়পুরা পৌর শহরের শ্রীরামপুর অডিটোরিয়াম সংলগ্ন একটি মুদি দোকানে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোর আনুমানিক ৪টার দিকে দোকান থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা উঠতে দেখা যায় বলে জানান স্থানীয়রা।

মুহূর্তের মধ্যেই আগুন পুরো দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় কিছুক্ষণ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নেভার আগেই দোকানে থাকা নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন মালামাল, ইলেকট্রনিকস সামগ্রী ও আসবাবপত্র পুড়ে যায়। স্থানীয়দের দাবি, আগুন লাগার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে প্রাথমিকভাবে পানি ও বালু দিয়ে নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে বড় ধরনের ক্ষতি হয়ে যায়।

এদিকে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস বা দোকান মালিক কেউই। ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট কিংবা বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত করতে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি, তবে প্রাথমিকভাবে উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির আশঙ্কা প্রকাশ করেছেন দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীরা।
প্রতিবেদকের তথ্য

গৌরব সাহা

জেলা প্রতিনিধি (নরসিংদী) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20