Primeedition
শামছুর রহমান
শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬, ১০:১০ দুপুর
অনলাইন সংস্করণ |165 ভিউ

নিজে উপস্থিত থেকে ভোটকেন্দ্রে সি সি ক্যামেরা স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন ইউএনও

ফাইল ফটো
ফাইল ফটো
 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও নিরপেক্ষের লক্ষ্যে যশোর ৫ মনিরামপুরের প্রতিটি ভোটকেন্দ্র ও সিসি ক্যামেরা
স্থাপন পরিদর্শনে ছুটে বেড়াচ্ছেন ইউএনও মো. সম্রাট হোসেন।
নির্বাচনকে সামনে রেখে যশোরের মনিরামপুর উপজেলায় নির্বাচনী নিরাপত্তা ও স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। উপজেলার ১৭টি ইউনিয়ন ১টি পৌরসভার প্রতিটি ভোটকেন্দ্রে চলছে সিসি ক্যামেরা স্থাপন কাজ।
ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রম সরেজমিনে তদারকি ও পর্যবেক্ষণের জন্য প্রতিটি কেন্দ্রে ছুটে যাচ্ছেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সম্রাট হোসেন। তিনি নিজে উপস্থিত থেকে ক্যামেরা স্থাপনের অগ্রগতি, অবস্থান ও কার্যকারিতা যাচাই করছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের দিন যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা, অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা না ঘটে—সেজন্যই এই সিসি ক্যামেরা ব্যবস্থা চালু করা হচ্ছে। এতে করে ভোটকেন্দ্রের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।
এ বিষয়ে ইউএনও মোঃ সম্রাট হোসেন জানান,
“নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে ভোটকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার হবে।”
স্থানীয় ভোটারদের মধ্যে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তারা মনে করছেন, সিসি ক্যামেরা থাকলে ভোটগ্রহণ প্রক্রিয়া আরও স্বচ্ছ ও নিরপেক্ষ হবে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20