মাদক বিরোধী অভিযান, নাগোববোয়াল ধরাছোঁয়ার বাইরে। ধরেছে ৩ চুনোপুঁটি।
শামছুর রহমান
মনিরামপুর (যশোর)
সরকারি নির্দেশে দেশের সর্বত্র চলছে মাদক বিরোধী অভিযান। সর্বত্র আশানুরূপ ফল পাওয়া গেলেও যশোরের মনিরামপুর উপজেলায় আশাহত ফল। বিশেষ করে মনিরামপুর থানাধীন নেহালপুর ফাঁড়ির আওতাধীন এলাকায় অভিযান নেই বললেই চলে। ব্যাবসায়ীরা পুলিশের সাথে থেকে মাদক ব্যাবসা চালাচ্ছে মনের আনন্দে। উপরি মহলের চাপে মাঝে মাঝে অভিযানের নামে চুনোপুঁটি আটক করে আদালতে সোপর্দ করছে।
১৭ মে নেহালপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস,আই,অলোক কুমার এবং এ,এস,আই,শাজাহান সঙ্গীও ফোর্স সহ মনোহরপুর ইউনিয়ন এর কুমারঘাটা এলাকা থেকে শাহাজাহান বিশ্বাসের ছেলে আলামিন (২৬), দত্তকোনা গ্রামের অদুত মোড়লের ছেলে ফাহিম হোসেন (২০) বালিদহ গ্রামের মৃত উজির আলী গাজী ছেলে আব্দুল্লাহকে আটক করেছে। এদের মধ্যে আলামিনের কাছ থেকে ৫০ গ্রাম বাকি দুজনের কাছ থেকে এক এক পুরিয়া করে গাঁজা উদ্ধার করেছে।
আটকদের ভাষায় এরা সেবনকারী। অত্র অঞ্চলের ব্যাবসায়ীর রয়েছে পুলিশের সাথে সখ্যতা। পুলিশ তাকে আটক করে না আমাদের মতো চুনোপুঁটিদের আটক করে।
সচেতন মহলের দাবি চুনোপুঁটি আটক না করে নাগোববোয়াল আটক করুন।নাগোববোয়াল আটক হলে এলাকায় মাদকের ছোবল থেকে মুক্তি পাবে। এ ছাড়া মাদক মুক্ত করা অসম্ভব। বিষয়টি উদ্ধতন মহল ভেবে দেখবেন এটাই তাদের প্রত্যাশা।