Primeedition
শামছুর রহমান
শুক্রবার, ১৫ মে ২০২৬, ৬:১৭ বিকাল
অনলাইন সংস্করণ |96 ভিউ

লোমে ভরা মাংশ সরবরাহের অভিযোগ রিজাউল হোটেলের বিরুদ্ধে

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মণিরামপুরে খাবারের মান ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে ‘রেজাউল হোটেল’-এর বিরুদ্ধে। স্বল্পমূল্যে খাবার বিক্রির আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছেন। সরেজমিনে ও ক্রেতাদের অভিযোগে জানা যায়, মণিরামপুর মেইন রোডে সোনালী ব্যাংকের দক্ষিণ পাশে অবস্থিত এই হোটেলে পরিবেশিত মাংসে পশুর লোম ও নানা অপরিষ্কার উপাদান পাওয়া গেছে। এমন ঘটনায় স্থানীয় ক্রেতা ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। সচেতন মহলের মতে, এ ধরনের নোংরা ও স্বাস্থ্যঝুঁকিপূর্ণ খাবার জনস্বাস্থ্যের জন্য এক ভয়াবহ হু*মকি।
‎স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় জনস্বাস্থ্যের তোয়াক্কা না করে এসব নিম্নমানের খাবার পরিবেশন করছে।এবিষয়ে হোটেল মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কোনো সদুত্তর দিতে পারেননি।
‎ক্ষুব্ধ এক ভুক্তভোগী বলেন, “টাকা দিয়ে খাবার কিনে যদি লোমে ভরা মাংস খেতে হয়, তবে এটি শুধু অবহেলা নয়, মানুষের স্বাস্থ্যের সঙ্গে চরম তামাশা।”এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সম্রাট হোসেন জানান, বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এলাকাবাসী জনস্বার্থ রক্ষায় দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, খাবারের মান পরীক্ষা এবং দায়ী ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। পাশাপাশি উপজেলার সকল হোটেল-রেস্টুরেন্টে নিয়মিত মনিটরিং জোরদার করার আহ্বান জানান তারা।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20