Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১০ দুপুর
অনলাইন সংস্করণ |190 ভিউ

হাদি হত্যার বিচার দাবিতে বাঘারপাড়ায় উত্তাল সমাবেশ ও মিছিল

হাদি হত্যার বিচার দাবিতে বাঘারপাড়ায় উত্তাল সমাবেশ ও মিছিল খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
হাদি হত্যার বিচার দাবিতে বাঘারপাড়ায় উত্তাল সমাবেশ ও মিছিল খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
হাদি হত্যার বিচার দাবিতে বাঘারপাড়ায় উত্তাল সমাবেশ ও মিছিল
খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি,
যশোরের বাঘারপাড়ায় ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদী সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইনসাফ মঞ্চ বাঘারপাড়ার ব্যানারে উপজেলার চৌরাস্তায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে বক্তব্য রাখেন ইনসাফ মঞ্চ বাঘারপাড়ার আহ্বায়ক আল আমীন, সদস্য আসাদুল্লাহ আল গালিব, আবু উমায়ের, আবু সাইফসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ড গোটা সমাজকে নাড়িয়ে দিয়েছে। অপরাধীরা এখনও গ্রেফতার না হওয়ায় জনমনে ক্ষোভ ও উদ্বেগ বাড়ছে। তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে হত্যার ন্যায়বিচারের পক্ষে একাত্মতা প্রকাশ করেন।
প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20