Primeedition
মোঃ মাসুদুর রহমান
সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ দুপুর
অনলাইন সংস্করণ |171 ভিউ

বাঘারপাড়ায় শ্রদ্ধা আর শোকের আবহে আবু তাহের সিদ্দিকীর নামাজে জানাজা সম্পন্ন

বাঘারপাড়ায় শ্রদ্ধা আর শোকের আবহে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর নামাজে জানাজা সম্পন্ন
বাঘারপাড়ায় শ্রদ্ধা আর শোকের আবহে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর নামাজে জানাজা সম্পন্ন
যশোরে বাঘারপাড়ায় 
অশ্রুসিক্ত নয়নে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকীর শেষ বিদায় জানাল বাঘারপাড়াবাসী। 

রোববার (৮ ফেব্রুয়ারী) জোহরের নামাজের পর বাঘারপাড়া সরকারি পাইলট স্কুল মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুম আবু তাহের সিদ্দিকীকে মহিরণ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে জানাজার পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সাবেক ধর্ম প্রতিমন্ত্রী নাজিম উদ্দীন আল আজাদ, ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আল ইমরান, বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান, যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুল হাই মনা, যশোর-৪ আসনের ধানের শীষের প্রার্থী মতিয়ার রহমান ফারাজী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক গোলাম রসুল, ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট বায়েজিদ হোসেন, সহকারী অ্যাটর্নি জেনারেল নূরে আলম সিদ্দিকী এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিয়ুর রহমান।

মরহুমের নামাজে জানাজা ইমামতি করেন তাঁর মেঝ ভাই, বাঘারপাড়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা হায়দার আলী।

উল্লেখ্য, আবু তাহের সিদ্দিকী শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়। বিদেশে অধ্যয়নরত একমাত্র পুত্রের উপস্থিতির কারণে জানাজার নামাজ কিছুটা বিলম্বে অনুষ্ঠিত হয়।
আবু তাহের সিদ্দিকী দরাজহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে জনপ্রতিনিধিত্বের যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর মৃত্যুতে বাঘারপাড়াজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20