Primeedition
মোঃ মাসুদুর রহমান
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৪৩ সকাল
অনলাইন সংস্করণ |330 ভিউ

বাঘারপাড়ায় কাজল–সোহাগের বহিষ্কার দাবিতে ঝাড়ু মিছিল

যশোর–৪ আসন ঘিরে উত্তাপ বাঘারপাড়ায় কাজল–সোহাগের বহিষ্কার দাবিতে ঝাড়ু মিছিল, পরে ‘ভুল বোঝাবুঝি’র দাবি নেত্রীদের
যশোর–৪ আসন ঘিরে উত্তাপ বাঘারপাড়ায় কাজল–সোহাগের বহিষ্কার দাবিতে ঝাড়ু মিছিল, পরে ‘ভুল বোঝাবুঝি’র দাবি নেত্রীদের
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ঢাকা দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক, সহকারী অ্যাটর্নি জেনারেল নুরে আলম সিদ্দিকী সোহাগের বহিষ্কার দাবিতে যশোরের বাঘারপাড়ায় ঝাড়ু মিছিলসহ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৮ নম্বর যশোর–৪ আসনকে কেন্দ্র করে ওই দুই নেতা ‘ষড়যন্ত্রে’ জড়িত ছিলেন। তাদের দাবির কারণে টিএস আইয়ুব নির্বাচন করতে পারেননি বলে অভিযোগ তোলা হয়।

অন্যদিকে সংশ্লিষ্ট আইনজীবীরা দাবি করেছেন, টিএস আইয়ুবের একটি ‘অনৈতিক প্রস্তাব’ প্রত্যাখ্যান করে নীতি-নৈতিকতার ভিত্তিতে কাজ করায় তিনি ক্ষুব্ধ হয়ে এমন অভিযোগ তুলছেন।

ব্র্যাক মোড় থেকে চৌরাস্তা পর্যন্ত বিক্ষোভ
সরেজমিন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে ব্র্যাক মোড় থেকে বাঘারপাড়া চৌরাস্তা বাজার পর্যন্ত ঝাড়ু হাতে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল—
“৮৮ যশোর–৪ আসন নিয়ে ষড়যন্ত্রের কারণে বিএনপি থেকে রুহুল কুদ্দুস কাজল ও নুরে আলম সিদ্দিকী সোহাগের বহিষ্কার চাই, করতে হবে।”
মিছিলে অগ্রভাগে ছিলেন উপজেলা মহিলা দলের সভাপতি মদিনা খাতুন, সাধারণ সম্পাদক সাইফুন্নেসা, সাংগঠনিক সম্পাদক হোসনেয়ারা ও চায়না বেগম এবং পৌর মহিলা দলের প্রস্তাবিত সভাপতি দিলরুবা বিথি।
পেছন সারিতে নেতৃত্ব দেন উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম, সাধারণ সম্পাদক মানিক হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক হিরু আহাম্মেদ এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমানসহ অন্য নেতাকর্মীরা।

“নেতার নির্দেশে মিছিলে ছিলাম”— মশিউল আজম
উপজেলা কৃষক দলের সভাপতি মশিউল আজম বলেন,
রোববার রাত ১১টার দিকে টিএস আইয়ুব তাকে ফোন করে পরদিনের মিছিলে থাকার অনুরোধ জানান। বিষয়বস্তু সম্পর্কে তিনি কিছু জিজ্ঞাসা করেননি। পরে ঘটনাস্থলে গিয়ে মিছিলের উদ্দেশ্য জানতে পারেন।
তার ভাষ্য,
“আমি বলেছিলাম, এ ধরনের মিছিল হলে টিএস আইয়ুবেরই ক্ষতি হবে। তারপরও নেতার নির্দেশে অংশ নিয়েছি। টিএস আইয়ুবের ঋণ খেলাপির মামলা রুহুল কুদ্দুস কাজল না করলে অন্য কোনো আইনজীবী করতেন। ফলাফল একই থাকত। তখন কি আমরা তার বিরুদ্ধেও বিক্ষোভ করতাম?”
 “সিনিয়রের মামলা করা তার নিজস্ব বিষয়”— সোহাগ
নুরে আলম সিদ্দিকী সোহাগ বলেন,
তিনি যশোর–৪ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং সুপ্রিম কোর্টে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের জুনিয়র আইনজীবী হিসেবে কাজ করেন।
তার বক্তব্য,
“আমার সিনিয়র কোন মামলা করবেন বা করবেন না, তা তার নিজস্ব বিষয়। এর বাইরে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।”

উল্লেখ্য, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের একাধিকবার নির্বাচিত সাধারণ সম্পাদক এবং বিএনপির কেন্দ্রীয় সদস্য। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীদের আইনি সহায়তা দেওয়ার জন্য গঠিত কমিটির সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।

“ভুল বুঝিয়ে সামনে দেওয়া হয়েছিল”— মহিলা নেত্রীরা
উপজেলা মহিলা দলের সভাপতি মদিনা খাতুন, সাধারণ সম্পাদক সাইফুন্নেসা ও সাংগঠনিক সম্পাদক চায়না বেগম যৌথভাবে জানান,
তারা মিছিলের প্রকৃত উদ্দেশ্য জানতেন না। ভুল বোঝাবুঝির মাধ্যমে তাদের সামনে রাখা হয়েছিল। বিষয়টি বুঝতে পেরে তারা মিছিল থেকে সরে যান। সুযোগ পেলে তারা সবার কাছে প্রকৃত ঘটনা তুলে ধরবেন বলেও জানান।

রাজনৈতিক বিশ্লেষকদের মত
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যশোর–৪ আসন ঘিরে নির্বাচনোত্তর অভ্যন্তরীণ টানাপোড়েন ক্রমেই প্রকাশ্য রূপ নিচ্ছে। অভিযোগ–পাল্টা অভিযোগে দলীয় ঐক্য প্রশ্নের মুখে পড়তে পারে বলেও তারা আশঙ্কা করছেন।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20