Primeedition
মোঃ মাসুদুর রহমান
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:৩৩ দুপুর
অনলাইন সংস্করণ |57 ভিউ

বাঘারপাড়ায় ১০১ পিস ইয়াবাসহ কওসার আটক,

বাঘারপাড়ায় ১০১ পিস ইয়াবাসহ কওসার আটক, দীর্ঘদিনের মাদক কারবারের অভিযোগ
বাঘারপাড়ায় ১০১ পিস ইয়াবাসহ কওসার আটক, দীর্ঘদিনের মাদক কারবারের অভিযোগ
বাঘারপাড়ায় ১০১ পিস ইয়াবাসহ কওসার আটক, দীর্ঘদিনের মাদক কারবারের অভিযোগ

যশোরের বাঘারপাড়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০১ পিস ইয়াবাসহ কওসার আলী (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৫ জুন) বিকেলে উপজেলার বাসুয়াড়ি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক কওসার আলী বাগডাঙ্গা গ্রামের শফিয়ার রহমানের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কওসারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। বিভিন্ন সময় তার মাদক সংশ্লিষ্ট কর্মকাণ্ড নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ দেখা দেয়। এছাড়া বাঘারপাড়া থানায় দায়ের হওয়া একটি নাশকতার মামলারও আসামি তিনি।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম বলেন, “মাদক নির্মূলে চলমান অভিযানের অংশ হিসেবে কওসার আলীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হবে।”

এদিকে মাদক উদ্ধার ও অভিযুক্তকে আটকের ঘটনায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। মাদকের বিস্তার রোধে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20