Primeedition
শামছুর রহমান
মঙ্গলবার, ৫ মে ২০২৬, ৩:১৬ দুপুর
অনলাইন সংস্করণ |108 ভিউ

৪৮ ঘন্টার মধ্যে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ

সংরক্ষিত ছবি
সংরক্ষিত ছবি
 পুলিশের জোরদার অভিযান ও বুদ্ধিদীপ্ত তৎপরতায় মাত্র ৪৮ ঘণ্টার মধ্যেই খুলনা  অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সাধারণ মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে।
‎‎১ মে যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নের স্কুল ছাত্রী একটি প্রভাবশালী মহলের হাতে অপহৃত হয়। প্রাইভেট পড়তে যাওয়ার পথে অপহরণ কারীরা তাকে অপহরণ করে। প্রতিদিনের ন্যায় নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বাড়ি না আসায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। আত্মীয় স্বজন ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে বিষয়টি স্থানীয় সচেতন মহলের সাথে শেয়ার করে।সবার পরামর্শে মণিরামপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। জিডি হওয়ার পরপরই থানা পুলিশ বিষয়টিকে গুরুত্ব দিয়ে শিশুটিকে উদ্ধারে মাঠে নামে।
‎তথ্য অনুসন্ধানে জানা গেছে কুলটিয়া গ্রামের মৃত্যু প্রতাপ বিশ্বাসের ছেলে প্রত্যয় বিশ্বাস (২১) দীর্ঘ দিন স্কুল ছাত্রীর পিছনে ঘুর ঘুর করত। উক্ত ছাত্রী তাকে পাত্তা না দেওয়ায় ঘটনার একটি প্রভাবশালী মহলের সহায়তায় অপহরণ করে। অপহরণের পর তাকে ভয়ভীতি প্রদর্শন করে খুলনার একটি স্থানে গোপনে লুকিয়ে রাখা হয়।জিডির পরপরই মণিরামপুর থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা থেকে অপহৃত স্কুলছাত্রীকে উদ্ধার করতে সক্ষম হয়।
‎পুলিশের দ্রুত ও কার্যকর পদক্ষেপে এলাকাবাসীর মনে আশার সঞ্চার হয়েছে। দীর্ঘ উৎকণ্ঠার পর মেয়েটিকে ফিরে পেয়ে তার পরিবারে স্বস্তি নেমে এসেছে।
মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ বলেন, “ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরি পাওয়ার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম শুরু করি। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন সংবাদের এবং মাঠপর্যায়ে একাধিক টিমের অনুসন্ধানি তথ্যের ভিত্তিতে। ৪৮ ঘণ্টার মধ্যেই খুলনা থেকে নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।  ওসির ভাষায় তারা কোনো প্রভাবশালী মহলের চাপের কাছে নীতি স্বীকার করেনি। আইন সবার জন্য সমান। অপহরণসহ এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20