Primeedition
এডিশন ডেস্ক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৫৬ রাত
অনলাইন সংস্করণ |113 ভিউ

বাগেরহাটে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত

বাগেরহাটে কুমিরের আক্রমণে নারী জেলে নিহত
বাগেরহাটের মোংলায় সুন্দরবন সংলগ্ন জয়মনি এলাকায় কুমিরের আক্রমণে সেলিনা বেগম (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার (১৭ জুন) বিকালে সুন্দরবনের শেলা নদীতে জাল দিয়ে মাছের পোনা শিকারের সময় কুমির তাকে আক্রমণ করে। এ সময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন।

নিহত সেলিনা বেগম উপজেলার চিলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জয়মনি গ্রামের বাসিন্দা আব্দুল শেখের স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের স্টেশন কর্মকর্তা মো. হামিদুর রহমান। তিনি জানান, বিকাল ৫টা ৪০ মিনিটের দিকে সুন্দরবনের শেলা নদীর লঞ্চঘাট এলাকায় জাল টেনে পোনা ধরছিলেন পঞ্চাশোর্ধ্ব জেলে সেলিনা বেগম। এ সময় তার সঙ্গে আরও দুই নারী জেলে ছিলেন। তখন হঠাৎ একটি কুমির সেলিনাকে টেনে নিয়ে যায়। পরে অপর দুই জেলে জালের লাঠি দিয়ে কুমিরটিকে আঘাত করেন। একপর্যায়ে সেলিনাকে ছাড়াতে সক্ষম হন তারা। তবে ততক্ষণে মারা যান সেলিনা বেগম।
👤
নাসিম বিল্লাহ
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর সিমান্ত থেকে আটক ডেভিড ইমন ভারতের আধার কার্ড ব্যবহারকার

1

বাঁধা দিয়েছেন তা একটু স্মার্টলি দিবেন না

2

কাজীদের কেরামতি সরকার রাজস্ব বঞ্চিত হয় বছরে ২ শত কোটি

3

চাকু সহ ছিনতাই কারী জনতার হাতে আটক

4

ট্রাক কান্ড। একটি আওয়ামী পুলিশ একটি জাতীয়তাবাদী পুলিশ ব্যা

5

প্রক্সি দিয়ে যুক্তরাজ্য প্রবাসী আসামি জামিন।

6

এনসিপি নেতাদের উপর হামলা সরকারকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়

7

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

8

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

9

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন আটক

10

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

11

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

12

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

13

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

14

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

15

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

16

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

17

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

18

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

19

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

20