Primeedition
শামছুর রহমান
সোমবার, ২ মার্চ ২০২৬, ৯:৩৬ সকাল
অনলাইন সংস্করণ |140 ভিউ

মনিরামপুরের পল্লীতে এনজিও কর্মীর আত্মহত্যা, ৮/৯ লক্ষ টাকা ঋণ কারন বলে ধারণা

সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
যশোরের  মনিরামপুরে জেসমিন নাহার (৩৪) নামে এক এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কপালিয়া এলাকা থেকে পুলিশ তার মরা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এর আগে শনিবার দিবাগত মধ্যরাতে জেসমিন নাহারের ১২ বছর বয়সী ছেলে ঘরের সামনে আম গাছে মায়ের লাশ ঝুলতে দেখে।
দুই সন্তানের জননী জেসমিন নাহার কপালিয়া গ্রামের মিলন হোসেনের স্ত্রী। তিনি আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টারের নেহালপুর শাখায় ক্ষুদ্র ঋণ কার্যক্রমের মাঠ কর্মী ছিল। ৮-৯ লাখ টাকা ঋণ থাকায় পাওনাদারদের চাপে মানসিকভাবে ভেঙ্গে পড়ে সে। এ কারণে সে আত্মহত্যা করেছেন বলে বলে পুলিশের ধারণা।
মনিরামপুর থানার উপ পরিদর্শক (এসআই) রফিক বলেন, জেসমিন নাহারের স্বামীর স্থানীয় বাজারে চা দোকান রয়েছে। স্বামীর সীমিত আয়ে সংসার চলত না। জেসমিন নাহার একটি এনজিওতে ঋণ কার্যক্রমের সাথে যুক্ত ছিল। তার মাধ্যমে ওই সংস্থা থেকে অনেক গ্রাহক ঋণ নিয়েছেন। সংসারের অভাব অনটনের কারণে গ্রহকদের নামে বরাদ্দ ঋণ থেকে গোপনে সে কিছু টাকা রেখে দিত। এভাবে তার ব্যক্তিগত ঋণের পরিমান ৮-৯ লাখ টাকায় পৌঁছায়।
এসআই রফিক বলেন, সম্প্রতি গ্রাহকরা জেসমিন নাহারের টাকা কেটে রাখার বিষয়টি জানতে পেরে তাকে চাপ দিতে থাকেন। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়ে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করতে পারে।
আদ-দ্বীন ওয়েলফেয়ার সেন্টার নেহালপুর শাখার ব্যবস্থাপক পলাশ পারভেজ জানান, জেসমিন নাহার আমাদের ক্ষুদ্রঋণ শাখায় নিজ এলাকায় কাজ করত। আজ রোববার সকালে এক কর্মীর মাধ্যমে তার আত্মহত্যার খবর পেয়েছি। মাসিক হিসেব ছাড়া অফিসে জেসমিনের তেমন কোন দেনাপাওনা নেই। কেন সে আত্মহত্যা করেছে তা অস্পষ্ট।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20