খুলনা -৬ ( পাইকগাছা - কয়রা) আসনের বিএনপির প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতা নন, তিনি ছিলেন এ দেশের গণতন্ত্রের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবসময় মানুষের অধিকার ও ন্যায়ের পক্ষে অবস্থান নিয়েছেন।
১০ জানুয়ারী (শনিবার) বিকেল ৪টায় নির্বাচনী এলাকা পাইকগাছার হরিঢালীর হরিদাসকাটী মন্দির চত্বরে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় সনাতন ধর্মাবলম্বী আয়োজিত প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অনুষ্ঠানে মনিরুল হাসান বাপ্পী তারুণ্যের বাংলাদেশ বিনির্মানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
সনাতন সম্প্রদায়ের অন্যতম নেতা দেবু ঠাকুরের সভাপতিত্বে ও মন্দির কমিটির সভাপতি এডভোকেট দীপঙ্কর সাহা'র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক ডা: আব্দুল মজিদ, সদস্য সচিব এসএম ইমদাদুল হক, উপজেলা ছাত্রদলের আহবায়ক দেবেন ঘোষ, বিশ্বজিৎ সাধু, প্রত্যাশা সমবায় সমিতির নির্বাহী কর্মকর্তা বিদ্যুৎ বিশ্বাস, সঞ্জয় দে, সুনীল, তপন কর, সদয়, সুব্রত নন্দী, রনজিত দে, অলক শীল, তিলক হরি, নারান হরি, হরিদাস, স্যামুয়েল, আহলাদ, দেবদাস দত্ত, সুনীল দত্ত, তুষার ঘোষ, বেচা ঋষি, কালিদাস, গৌর বিশ্বাস, পলাশ, সন্দীপ, বিশ্ব সহ বিভিন্ন পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দ।
এর আগে মনিরুল হাসান বাপ্পী সকাল ১০টায় কয়রা উপজেলা মহিলাদলের সাংগঠনিক সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনা দেন। এবং সকাল ১১টায় কয়রা সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা করেন।
মোঃ আব্দুল আজিজ
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি