Primeedition
মোঃ মাসুদুর রহমান
রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ৯:৫৭ সকাল
অনলাইন সংস্করণ |189 ভিউ

যশোরে চেক পোস্ট তল্লাশি অভিযান

যশোরে চেক পোস্ট তল্লাশি অভিযান

 যশোর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম শুরু করেছে জেলা পুলিশ। শনিবার (বিকেল ৪টা থেকে শহরের প্রবেশপথ ও ব্যস্ত প্রধান মোড়গুলোতে একযোগে এই বিশেষ অভিযান শুরু হয়ে চলে সন্ধা ছয়টা পর্যন্ত। দেশব্যাপী চলা এ অভিযানের অংশ হিসেবে যশোর শহরের জজকোর্ট মোড়, দড়াটানা চৌরাস্তা, মণিহার চত্বর, চাঁচড়া চেকপোস্ট ও পালবাড়ি মোড়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের একাধিক টিম মোতায়েন করা হয়। প্রতিটি চেকপোস্টে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সতর্ক অবস্থান নিয়ে যানবাহন থামিয়ে তল্লাশি চালান। এছাড়াও বিভিন্ন উপজেলার মোড়ে মোড়ে চলে এমন তল্লাশি।  এ সময় সন্দেহভাজন মোটরসাইকেল আরোহী, প্রাইভেটকার ও মাইক্রোবাস থামিয়ে তল্লাশি করা হয়। যানবাহনের বৈধ কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি চালক ও আরোহীদের পরিচয় নিশ্চিত করা হয়। প্রয়োজনে জিজ্ঞাসাবাদও করা হয়। নানা অসংগতির কারণে অসংখ্য যানবহন জব্দ ও মালিকের বিরুদ্ধে মামলাও করা হয়।

অভিযান সম্পর্কে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, পুলিশ সদর দপ্তরের বিশেষ নির্দেশনা অনুযায়ী জেলা পুলিশ এই কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, শহরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, মাদক ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ এবং অপরাধীদের অবস্থান শনাক্ত করাই এই চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রমের মূল উদ্দেশ্য।

তিনি আরও জানান, জনস্বার্থে এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান নিয়মিত  জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচালনা করা হবে।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20