Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:২০ দুপুর
অনলাইন সংস্করণ |172 ভিউ

লাল ঝাণ্ডার আলোয় স্মৃতির অনন্ত যাত্রা বাঘারপাড়ায় কমরেড অমল সেন স্মরণ মেলার প্রস্তুতি সভা

লাল ঝাণ্ডার আলোয় স্মৃতির অনন্ত যাত্রা বাঘারপাড়ায় কমরেড অমল সেন স্মরণ মেলার প্রস্তুতি সভা
কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেতা, শোষিত-নির্যাতিত মানুষের কণ্ঠস্বর কমরেড অমল সেনের সংগ্রামী জীবন ও আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে যশোরের বাঘারপাড়ায় অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী স্মরণ মেলার প্রস্তুতি সভা। শুক্রবার বিকেলে উপজেলার জামদিয়া ইউনিয়নের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অবস্থিত কমরেড অমল সেন স্মৃতি সৌধের পাদদেশে এই অর্থবহ আয়োজন অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সভাপতি ও বাংলাদেশ কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ। স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন তসলিম উর রহমান, ইবাদত আলী নয়ন, মিজানুর রহমান, কঙ্কন পাঠক, বিথীকা বিশ্বাস, দীপক অধিকারী, তরুণ ভৌমিক, সুরঞ্জন গুপ্ত, মলয় লস্কর, রবীন রায়, সমর আঢ্য, স্বপন কুমার রায়, বিপ্রদা মল্লিক, সুবোধ বিশ্বাসসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৬, ১৭ ও ১৮ জানুয়ারি তিন দিনব্যাপী কমরেড অমল সেন স্মরণ মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, কমরেড অমল সেনের জীবন ও দর্শনভিত্তিক বক্তৃতা প্রতিযোগিতা, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাইকেল রেস, মেয়েদের চেয়ার সিটিংসহ নানা সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন।

বক্তারা বলেন, কমরেড অমল সেন শুধু একজন রাজনৈতিক নেতা নন—তিনি ছিলেন নিপীড়িত মানুষের মুক্তির পথপ্রদর্শক। তাঁর আদর্শ ও সংগ্রামের ইতিহাস সমাজে ছড়িয়ে দিতে এই স্মরণ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মেলাকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সফল করে তুলতে সকলের সম্মিলিত উদ্যোগ ও সহযোগিতা কামনা করা হয়।

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20