Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ৬:৫২ বিকাল
অনলাইন সংস্করণ |361 ভিউ

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান

ছবি: পাকিস্তান ক্রিকেট দল
ছবি: পাকিস্তান ক্রিকেট দল
শেষটাও ভালো হলো না শ্রীলঙ্কার। তিন ম্যাচের সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও পাকিস্তানের কাছে হারল চারিথ আসালাঙ্কার দল। লো স্কোরিং ম্যাচে ৬ উইকেটের জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল পাকিস্তান। সবশেষ ২০১৭ সালে লঙ্কানদের হোয়াইটওয়াশ করেছিল পাকিস্তান, ৫-০ ব্যবধানে।

লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই হাসিবুল্লাহ খানকে হারালেও ফখর জামান ও বাবর আজমের জুটিতে জয়ের ভীত পায় পাকিস্তান। ফখর করেন ৫৫ রান। বাবর ফেরেন ৩২ রানে। ৬১ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ৫৫ রান তোলে শ্রীলঙ্কা। পাথুম নিশাঙ্কা ২৪ রান করে বিদায় নিলে ভাঙে জুটি। এরপর কামিল মিশারাও ২৯ রানের বেশি করতে পারেননি। কুসল মেন্ডিস ও সাদিরা সামাবিক্রমা মিলে দারুণ এক জুটিতে দলকে শতরানের ঘর পার করান। মেন্ডিস ৫৪ বলে ৩৪ রানের ইনিংস খেলে বিদায় নেন।

কামিন্দু ১০ রানের বেশি করতে পারেননি। জানিথ লিয়ানাগে ফেরেন ৪ রান করে। ১৪৩ রানেই পাঁচ উইকেট হারায় শ্রীলঙ্কা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে যোগ দেন ৪৮ রান করা সাদিরাও। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা। এক পাভান রত্নায়েকে (৩২) বাদে আর কেউ দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট নেন মোহাম্মদ ওয়াসিম। ২টি করে উইকেট নেন হারিস রউফ ও ফয়সাল আকরাম। ১টি করে উইকেট ঝুলিতে পুরেন শাহিন আফ্রিদি ও ফাহিম আশরাফ।

সংক্ষিপ্ত স্কোর (অসমাপ্ত)
শ্রীলঙ্কা : ৪৫.২ ওভারে ২১১/১০ (সাদিরা ৪৮, কুসল ৩৪, পাভান ৩২; ওয়াসিম ৩/৪৭, রউফ ২/৩৮, আকরাম ২/৪২)
পাকিস্তান : ৪৪.৪ ওভারে ২১৪/৪ (রিজওয়ান ৬১*, ফখর ৫৫, বাবর ৩২; ভ্যান্ডারসি ৩/৪২, থিকশানা ১/৩৭)
ফল: পাকিস্তান ৬ উইকেটে জয়ী।
👤
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20