Primeedition
এডিশন ডেস্ক
রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ৬:৪৭ বিকাল
অনলাইন সংস্করণ |229 ভিউ

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

শাকসু নির্বাচনের তফসিল ঘোষণা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভোট-গ্রহণ। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করতে সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

রবিবার ( ১৬ নভেম্বর) বিকাল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের আই আই সিটি ভবনে শাকসু নির্বাচন কার্যালয়ে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আবুল মুকিত মোহাম্মদ মোকাদ্দেস। এসময় উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার।

নির্বাচনী তফসিল অনুযায়ী– ২০ নভেম্বর দুপুর সাড়ে ৩টা পর্যন্ত খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। ২২ নভেম্বর খসড়া ভোটার তালিকার আপত্তি গ্রহণ করা হবে । চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে ২৩ নভেম্বর ।

২৪ ও ২৫ নভেম্বর সকাল ১০টা থেকে বেলা সাড়ে ৩টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ। ২৫ ও ২৬ নভেম্বর একই সময় পর্যন্ত মনোনয়নপত্র জমাদান। যাচাই-বাছাই সম্পন্ন করা হবে ২৭ নভেম্বর।

২৮ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর বেলা সাড়ে ৩টাপর্যন্ত।

পহেলা ডিসেম্বর বিকাল ৪টা পর্যন্ত প্রার্থিতার বিষয়ে আপিল গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২রা ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

সবশেষে ১৭ ডিসেম্বর ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট-গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ঐদিন ই ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

👤
নাইম ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20