Primeedition
এডিশন ডেস্ক
বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫, ৪:৫৩ সকাল
অনলাইন সংস্করণ |361 ভিউ

নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন-মানবিক বাংলাদেশ দেশবাসীকে উপহার দিব: ডাঃ শফিকুর রহমান

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ‌‌
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান ‌‌
এডিশন ডেস্ক::

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ নির্বাচনের মাধ্যমেই জাতির ভাগ্যের ফয়সালা হবে। এ নির্বাচনে যাতে জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সে ব্যাপারে সবাইকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

তিনি আজ ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় সিলেট-১ আসনের ময়ূরকুঞ্জ কনভেনশন হলে মাঠ পর্যায়ের দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এড. এহসানুল মাহবুব জুবায়ের। আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী জামায়াতের আমীর ফখরুল ইসলাম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমানসহ সিলেট মহানগরী ও জেলা নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত আরও বলেন, জনগণ যদি ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেন তাহলে আমরা বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত মানবিক বাংলাদেশ দেশবাসীকে উপহার দিব। মানুষে মানুষে কোন ভেদাভেদ থাকবে না। ঘুষ, দুর্নীতি, স্বজনপ্রীতির ঊর্ধ্বে উঠে আমরা দেশবাসীর সেবা করবো। দেশে যাতে আর কখনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে না পারে সে ব্যাপারে আমাদের সতর্ক ভূমিকা পালন করতে হবে। সৎ, যোগ্য ও খোদাভীরু লোকদের ভোট দিয়ে ভোটের সৎ ব্যবহার করতে হবে। তিনি বলেন, ভোট একটি পবিত্র আমানত। এ আমানতের সঠিক ব্যবহার করতে হবে।

জনগণ যদি উপযুক্ত লোককে ভোট দিয়ে নির্বাচন করে তাহলেই জাতির ভাগ্যের পরিবর্তন হবে। আমাদের সবাইকে সততার সাথে দায়িত্ব পালন করতে হবে। আমাদের সঠিক সিদ্ধান্তের উপরই জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। 

তিনি দলমতের ঊর্ধ্বে উঠে যথাযথ ভূমিকা পালনে এগিয়ে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

👤
নাইম ইসলাম
স্টাফ রিপোর্টার

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20