রাজধানীর কলাবাগান পশ্চিম থানার পান্থপথ, ইস্টার্ন হাউজিং এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে মতবিনিময় গণসংযোগ ও মতবিনিময় সভা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-১০ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী অ্যাডভোকেট জসীম উদ্দীন সরকার।
বুধবার সকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মহানগরী দক্ষিণের শূরা সদস্য ও কলাবাগান পশ্চিম থানা আমীর মাহবুবুর রশিদ। থানা শূরা ও কর্মপরিষদ সদস্য মামুন মিয়ার পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
আরও উপস্থিত ছিলেন ১৭ নং ওয়ার্ড জামায়াত মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এস এম রাজিবুল হক, থানা কর্মপরিষদ সদস্য নুর মোহাম্মদ ভূঁইয়া, হাফেজ আজহারুল ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি মো. সাইফুল ইসলাম, মিজানুর রহমান, শাহ আলম প্রমুখ।
এ সময় তিনি প্রশ্নোত্তর দেন ও নিজের আসন নিয়ে তাঁর পরিকল্পনা তুলে ধরেন।
প্রাইম এডিশন/ এন এইচ/ ঢাকা