Primeedition
এডিশন ডেস্ক
শনিবার, ১ নভেম্বর ২০২৫, ৪:০৯ দুপুর
অনলাইন সংস্করণ |160 ভিউ

নতুন বাংলাদেশ গড়তে সকলকে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে-অধ্যাপক মুজিবুর রহমান।

নতুন বাংলাদেশ গড়তে সকলকে ইসলামী আদর্শের দিকে ফিরে আসতে হবে-অধ্যাপক মুজিবুর রহমান।
এডিশন ডেস্ক::

নিজেদের সকল শক্তি-সামর্থ, যোগ্যতা, প্রজ্ঞা ও প্রচেষ্টা কাজে লাগিয়ে আল্লাহর জমীনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করার সংগ্রামে সকলকে আপোষহীন থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। 


তিনি গতকাল ৩১ অক্টোবর সন্ধ্যায় রাজধানীর পল্লবীতে ঢাকা-১৬ সংসদীয় আসনে এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। 

ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দীনের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা-১৬  সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী  কর্ণেল ( অব.) আব্দুল বাতেন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মাওলানা মুহিব্বুল্লাহ,  উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেন, এডভোকেট হাসানুল বান্না চপল, পল্লবী মধ্য থানা আমীর রইসুল ইসলাম, পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের,  শ্রমিক কল্যাণ ফেডারেশনের পল্লবী জোন পরিচালক, আবুল কালাম পাঠান, রূপনগর থানা আমীর  আবু হানিফ ও পল্লবী দক্ষিণ থানা আমীর  আশরাফুল আলম প্রমূখ।



অধ্যাপক মুজিবুর রহমান বলেন, সৃষ্টি আল্লাহর। তাই সকল ক্ষেত্রেই আইনও চলবে আল্লাহর। মূলত, জামায়াত আল্লাহর দেওয়া নির্দেশনা মোতাবেক দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠার জন্য দীর্ঘ পরিসরে আপোষহীন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। স্বাধীনতার পর একটি দল ৪ বার, অপরটি ৩ বার সরকার গঠন করলেও তারা জাতীয় সংসদে কুরআনের আইন পাশ করেনি। বস্তুত, আইন আইনের প্রতিষ্ঠার মধ্যেই রয়েছে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। 

আর মানুষের তৈনি আইন কখনো নির্ভুল নয়। তাই কোন সমাজে যতদিন মানুষের তৈরি আইন প্রতিষ্ঠিত থাকবে, ততদিন সে সমাজ থেকে অশান্তি, দুর্নীতি, অপরাধ ও অস্থিরতা দূর হবে না। দেশে সুশাসন ও আইনের শাসন ফিরে আসবে না। 

তিনি আগামী নির্বাচনে ঢাকা-১৬ আসনে কর্নেল বাতেনের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে সকলকে ময়দানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।     


প্রাইম এডিশন/এম এইচ এ/ঢাকা 
প্রতিবেদকের তথ্য

এডিশন ডেস্ক

রিপোর্টার অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20