সাতক্ষীরার সদর উপজেলার
ঝাউডাঙ্গা ইউনিয়নে অবস্থিত ঝাউডাঙ্গা কলেজের অনার্স ১ম বর্ষের নবীন বরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ শে জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় কলেজ প্রাঙ্গণে জমকালো আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা ০১ সাবেক সাংসদ ও বর্তমান জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ২০০০ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতক্ষীরা থেকে বেনাপোল একটি অনুষ্ঠানে যাওয়ার পথে এই ঝাউডাঙ্গা কলেজের পাশে দীর্ঘ ১১ ঘণ্টা কোন একটি কারণে রাস্তায় আটকে পড়েছিলেন। সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়া ও আমার মায়ের স্মরণে এই কলেজ চত্তরে আমি একটি মসজিদ করে দেবো ইনশাআল্লাহ। এছাড়াও কলেজের ভবন সংস্কারে বরাদ্দ দেওয়ার আশ্বাসও দেন, পাশাপাশি নবীন ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, দেশ ও জাতির উন্নয়নে তোমরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে নতুন পুরাতন সকল ছাত্র, শিক্ষকদের প্রত্যেক কে একটি করে গাছ লাগানোর আহব্বান জানান। অনুষ্ঠানের আয়োজকগণের মধ্যে কলেজের সমাজ বিজ্ঞানের প্রভাষক, আনারুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন
ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান। এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, ঝাউডাঙ্গা কলেজের উপধ্যক্ষ নুরুল আমিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মুরশিদ আলম,কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম,শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ, ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।
আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজ ও স্হানীয় সাধারণ মানুষ।
এম ইদ্রিস আলী
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা