মণিরামপুরে হিনামিশ (৩৫) নামের এক যুবকের ম*রদেহ একটি নালা থেকে উদ্ধার করা হয়েছে। মৃ*ত হিনামিশ উপজেলার ৫নং হরিদাসকাটি ইউনিয়নের পাড়ায়ালী (ভুলবাড়িয়া) গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছে, গতকাল রাত সাড়ে ১১ টার দিকে হিনামিশের ম*রদেহটি উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে সে বাইসাইকেলে করে বাগডাঙ্গা বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিল, সে মৃগিরোগী। পথিমধ্যে তার মৃগী রোগটা বৃদ্ধি পায় এসময় সে তার সাইকেল সহ পাশের একটি নালায় পড়ে যায় এবং সেখানে তার মৃ*ত্যু হয়। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।