যশোরের মনিরামপুর যথাযথ মর্যাদায় আবু সাঈদ দিবস পালিত হয়েছে। বিকালে ১১ দলীয় ঐক্যজোট ব্যানারে একটি শোক মিছিল বের হয়। মিছিল থানা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমীর মাওলানা লেয়াকত আলী প্রমুখ। জুলাই শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়েছে।