যশোরে ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে একটি কলসেন্টার চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলসেন্টারে ফোন করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
রোববার জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় জলাবদ্ধতা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির বিরুদ্ধে অভিযান, সরকারি অফিসে নিরাপত্তা জোরদার, মাদক ও সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের কথাও জানানো হয়। জলাবদ্ধ এলাকায় সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে অ্যান্টিভেনম মজুদ রাখার তথ্যও জানানো হয়েছে।