Primeedition
শামছুর রহমান
শনিবার, ২০ জুন ২০২৬, ৯:৫৯ সকাল
অনলাইন সংস্করণ |87 ভিউ

যশোর জাতীয় পার্টির নেতা/কর্মীর পদত্যাগ ঘোষণা।

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরে জাতীয় পার্টির একাধিক নেতা সাংবাদিক সম্মেলনে পদত্যাগ ঘোষণা করেছেন।

যশোরে জাতীয় পার্টির জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক নেতা দলীয় পদ ও সদস্যপদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ১৯ জুন রাতে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ সিদ্ধান্তের কথা জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত নেতারা বলেন, দীর্ঘদিন ধরে তারা দলীয় কার্যক্রম পরিচালনা ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে আসছিলেন। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরীণ বিভিন্ন বিষয়ে অসন্তোষ, সাংগঠনিক সমন্বয়ের ঘাটতি এবং নেতৃত্বের কর্মকাণ্ড নিয়ে মতপার্থক্যের কারণে তারা হতাশ হয়েছেন। তাদের দাবি, বর্তমান পরিস্থিতিতে দল কার্যকর রাজনৈতিক ভূমিকা পালনে চ্যালেঞ্জের মুখে রয়েছে।

এ অবস্থায় তারা সম্মিলিতভাবে জাতীয় পার্টির সঙ্গে সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান। একই সঙ্গে ১৯ জুন ২০২৬ থেকে দলের সকল কার্যক্রম থেকে নিজেদের অব্যাহতি নেওয়ার ঘোষণা দেন।

পদত্যাগের ঘোষণা দেওয়া নেতাদের মধ্যে রয়েছেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলহাজ আজিজুর রহমান আজিজ, সদস্য সচিব ডাঃ মুফতি ফিরোজ শাহ, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চঞ্চল, এম এ হালিম ও জি এম হাসান। এছাড়া কেশবপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ডাঃ আক্তারুজ্জামান আক্তার, শার্শা উপজেলা জাতীয় পার্টির সভাপতি  শফিয়ার রহমান এবং সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাবিবুর রহমান হাবিবসহ জেলা ও উপজেলা পর্যায়ের আরও কয়েকজন নেতা পদত্যাগের ঘোষণা দেন।

অন্যান্য নেতাদের মধ্যে রয়েছেন রুহুল আমিন লাভলু, ইমন হোসেন লাল্টু, আমিনুর রহমান, বিল্লাল হোসেন, মিজানুর রহমান, রবিউল ইসলাম, সাইফুল ইসলাম, হাফিজুর রহমান, বজলুর রহমান, ডাঃ জামাল উদ্দিন, মফিজুর রহমান, একরামুল হক জুয়েল, আবু হারেজ, ওসমান গণি সরকার, সেকেন্দার আলী এবং মাস্টার ফিরোজ।

সংবাদ সম্মেলনে নেতারা জানান, ভবিষ্যতে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড বা নতুন কোনো সিদ্ধান্ত সময় ও পরিস্থিতির আলোকে নির্ধারণ করা হবে। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ডাঃ মুফতি ফিরোজ শাহ। এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20