Primeedition
শামছুর রহমান
শনিবার, ২০ জুন ২০২৬, ৯:৫৯ সকাল
অনলাইন সংস্করণ |94 ভিউ

আশ্রয়ন প্রকল্পের ঘর এখন মাদক সেবিদের নিরাপদ স্থান

ফাইল ফটো
ফাইল ফটো
যশোরের মনিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়নের সরসকাঠি ও বাগডোব এলাকায় ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের ৯টি ঘর দীর্ঘ দেড় বছর ধরে পড়ে আছে অরক্ষিত অবস্থায়। নির্মাণকাজ শেষ হওয়ার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তর করা হয়নি। ফলে সরকারি এই সম্পদ এখন অবহেলায় নষ্ট হওয়ার পাশাপাশি মা*দকসেবীদের নিরাপদ আশ্রয়ে স্থানে পরিণত হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের শেষের দিকে সরসকাঠি মৌজায় সাতটি এবং বাগডোব মৌজায় দুটি ঘরের নির্মাণকাজ সম্পন্ন হয়। সরকারি বরাদ্দ ও নিয়ম অনুযায়ী ভূমিহীনদের বসবাসের জন্য এগুলো তৈরির পর বিদ্যুতের মিটার সংযোগও দেওয়া হয়েছিল। কিন্তু রহস্যজনক কারণে আজ পর্যন্ত তালিকাভুক্ত উপকারভোগীদের কাছে ঘরগুলো বুঝিয়ে দেওয়া হয়নি।
সরেজমিনে প্রকল্প এলাকায় গিয়ে দেখা গেছে এক ভয়াবহ চিত্র। দীর্ঘ সময় তালাবদ্ধ থাকায় এবং তদারকির অভাবে সাতটি ঘরের মধ্যে চারটির তালা ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। ঘরের ভেতর নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মা*দকসেবনের বিভিন্ন আলামত। অনেক ঘরের টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আবার কিছু ঘরে স্থানীয়রা বিচালি ও জ্বালানি কাঠ রেখে গোডাউন হিসেবে ব্যবহার করছে।

​স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিল্লাল হোসেন জানান, নির্মাণকাজ শেষ হওয়ার ছয় মাস আগেই বিদ্যুতের মিটার স্থাপন করা হয়েছিল। কিন্তু দীর্ঘ সময় ঘরগুলো খালি পড়ে থাকায় সন্ধ্যার পর থেকেই এলাকাটি মা*দকসেবীদের দখলে চলে যায়, যা স্থানীয়দের জন্য আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ সময় কেন ঘরগুলো হস্তান্তর করা হয়নি এবং কেন এগুলোর নিরাপত্তা নিশ্চিত করা হয়নি—এ নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। তবে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রশাসন।
​মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসেন জানান, ঘরগুলো কেন এতদিন হস্তান্তরিত হয়নি তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি দ্রুত উপকারভোগীদের কাছে ঘরগুলো হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন। একইসাথে সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ানও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও প্রকল্পটি সচল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
​স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারের স্বপ্নপূরণে নির্মিত এই প্রকল্প সুফল যাতে প্রকৃত ভূমিহীনরা পায় এবং সরকারি সম্পদের অপব্যবহার রোধ হয়, সেজন্য দ্রুত ঘরগুলো সংস্কার করে হস্তান্তরের কোনো বিকল্প নেই।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20