যশোরের মনিরামপুর উপজেলার সদর ইউনিয়নের স্কুল শিক্ষার্থী মাহিম হোসেন (১৫) সড়ক দু*র্ঘটনায় নি*হত হয়েছে। মাহিমের অকাল মৃ*ত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনিরামপুর উপজেলা আমীর সহকারী অধ্যাপক ফজলুল হক, নায়েবে আমির মাওলানা লেয়াকত আলী প্রমুখ। মাহিমের জানাযা তার নিজ গ্রাম ভোঁজগাতীতে অনুষ্ঠিত হয়। উক্ত জানাযা নামাজ শেষে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন সাতক্ষীরা জামায়াত নেতা ইসলামী স্কলার, ইসলামী আলোচক মাওলানা তৈয়েবুর রহমান।