Primeedition
শামছুর রহমান
শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০৮ দুপুর
অনলাইন সংস্করণ |80 ভিউ

হত্যা মামলার পলাতক আসামি আটক

ফাইল ফটো
ফাইল ফটো
সাভারে স্ত্রী রিয়া মনি (২১) হত্যা মামলার প্রধান আসামি ও সাভার পৌর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রনি চৌধুরী ওরফে রনি ইসলামকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার সকালে রংপুর মহানগরীর কোতোয়ালি থানার দারোগার মোড় সাতমাথা সবুজপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
 
পুলিশ সূত্র জানায়, সাভার মডেল থানায় দায়ের করা হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে তথ্যপ্রযুক্তির সহায়তায় রনির অবস্থান শনাক্ত করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত রিয়া মনি সৌদি আরব প্রবাসী আব্দুর রউফ ও মালয়েশিয়া প্রবাসী বিউটি বেগমের একমাত্র সন্তান। দীর্ঘ ছয় বছরের প্রেমের সম্পর্কের পর প্রায় দেড় বছর আগে রনি চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তারা সাভারের ছায়াবীথি এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন। পারিবারিক সূত্র জানায়, সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ ও মনোমালিন্য চলছিল।
 
গত ৮ জুন সকালে রনির মা রিনা আক্তারকে ফোন করে রনিই প্রথম রিয়া মনির মৃত্যুর খবর জানান। খবর পেয়ে রিয়ার মামা সাদ্দাম হোসেন ঘটনাস্থলে গেলে বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ঘরের ভেতর থেকে রিয়া মনির লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
 
এ ঘটনায় নিহতের মামা সাদ্দাম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রনি চৌধুরীসহ অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, পূর্বপরিকল্পিতভাবে রিয়া মনিকে হত্যা করে বাসার দরজায় তালা লাগিয়ে আসামিরা পালিয়ে যায়। মামলা দায়েরের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তদন্তের একপর্যায়ে রনির অবস্থান শনাক্ত করে রংপুরে অভিযান চালানো হয়।
 
সাভার মডেল থানার ওসি (তদন্ত) নুর মোহাম্মদ জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের চেষ্টা করা হবে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজিবির হাতে আটক গরুর নিলাম নিয়ে বিএনপি জামায়াত মল্ল যুদ্ধ

1

শাপলা চত্বর হত্যাযজ্ঞ মামলায় লতিফ সিদ্দিকী আটক

2

স্থানীয় সরকার নির্বাচনে এমপিও ভুক্ত শিক্ষার্থীদের প্রার্থীত

3

হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

4

আ.লীগ নেত্রীর করা মামলা থেকে জামিন পেলেন অতিরিক্ত ডিআইজি জহি

5

গলায় গামছা পেঁচিয়ে কলেজ ছাত্রের আ*ত্ম*হত্যা। অনেকেই খুঁজছে

6

অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শেষ রক্ষা হয়নি। মিছিল সমাবেশ কর

7

ছাত্রদলের হামলায় প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি

8

জুলাই সনদে যা যা আছে সব অক্ষরে অক্ষরে পালন করতে হবে

9

ক্রসফায়ারের আসামি থেকে আজকের সাংসদ। মব সৃষ্টি করে তাকে আক্

10

ক্ষমতাসীনরা ব্যস্ত নিজের আখের গোছাতে

11

লক্ষ্মীপুরের এক ইউপি কমিটিতে প্রবাসীদের নাম ১৬ জনের পদত্যাগ

12

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

13

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

14

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

15

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

16

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

17

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

18

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

19

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

20