যশোরের মনিরামপুরে সৌদি প্রবাসীর স্ত্রীর সাথে এক কিশোরের পরকীয়া প্রেমের ঘটনা ফাঁস হয়েছে। ৮ জুন রাতে উপজেলার শ্যামকুড় ইউনিয়নের ধলীগাতি গ্রামে অ*নৈ*তিক কর্মকাণ্ডের সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আ*টক করে। তবে রহস্যজনকভাবে ঘটনার পরদিন ভোররাতেই অভিযুক্তদের এলাকা থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধলীগাতি গ্রামের সৌদি প্রবাসী মো. রুস্তম আলীর স্ত্রী A (৪০) সাথে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মানিকগঞ্জ জেলার রনি হোসেন (১৫) নামের এক কিশোরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সে প্রেমের টানে সুদূর মানিকগঞ্জ থেকে মনিরামপুরে ছুটে আসে। সোমবার গভীর রাতে A বাড়িতে তাদের দুজনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন স্থানীয়রা।
ভুক্তভোগী এলাকাবাসীর অভিযোগ, A দীর্ঘদিন ধরেই বিভিন্ন পুরুষের সাথে প*র*কী*য়ায় লিপ্ত রয়েছে। ইতিপূর্বে সে একাধিকবার আ*প*ত্তিকর অবস্থায় ধরা পড়েছে। A মেয়ের বিরুদ্ধেও অতীতে চন্ডিপুর গ্রামের এক যুবকের সাথে প'রকীয়া সম্পর্কের অভিযোগ রয়েছে। মা ও মেয়ের এমন কর্মকাণ্ডে ধলীগাতি গ্রামসহ আশেপাশের এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়ার পরিবর্তে A পরিবারের সদস্যরা প্রভাবশালী মহলের সহায়তায় মঙ্গলবার ভোররাতেই A ও রনিকে দ্রুত এলাকা থেকে সরিয়ে ফেলেছে। ঘটনা ধামাচাপা দিতেই তাদের সরানো হয়েছে বলে স্থানীয়দের ধারণা।
স্থানীয় ইউপি সদস্যসহ সংশ্লিষ্টদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, বিষয়টি তারা শুনেছেন। এলাকায় এ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় স্থানীয় সচেতন মহলে মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে।