Primeedition
মোঃ আঃ রশিদ গাজী
শনিবার, ৬ জুন ২০২৬, ১:৫৭ দুপুর
অনলাইন সংস্করণ |258 ভিউ

শ্যামনগরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

শ্যামনগরে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ


সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর এলাকায় এক ব্যক্তির বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন  মো. লিটন হোসেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিবেশীদের সঙ্গে জমিজমা ও বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত ৫ জুন সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে লিটন হোসেনের বাড়িতে প্রবেশ করে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে মথুরাপুর এলাকার আফজাল হোসেন গাজী (পিতা-মৃত আকবর গাজী), সাইফুল ইসলাম (পিতা-মৃত আজিজ গাজী), আসাদ (পিতা-মৃত আকবর গাজী)  ভুট্টো পিতা অজ্ঞাত সর্বসাং হরিনগর সাধুপাড়া  সহ অজ্ঞাতনামা আরও ৬-৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, হামলাকারীরা বাড়ির বিভিন্ন কক্ষের দরজা-জানালা ভাঙচুর করে এবং ঘরের আসবাবপত্র তছনছ করে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে। হামলার সময় পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী লিটন হোসেন জানান, হামলার ঘটনায় তার পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে বলে তিনি দাবি করেন।

এ বিষয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান এর কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি বলেন অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক  আইনগত ব্যবস্থা গ্রহণ করা  হবে
প্রতিবেদকের তথ্য

মোঃ আঃ রশিদ গাজী

স্টাফ রিপোর্টার (শ্যামনগর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20