পূর্ব ঘোষিত সময়ে আজ জ্বালানি তেল ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
রাজধানীতে বিক্ষোভ শেষে বক্তব্য রাখেন আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সেলিম উদ্দিন, জাতীয় সংসদ সদস্য ড: শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।
বক্তারা সরকারকে এই আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান। বক্তারা বলেন কথা শুনবেন না সমস্যা নেই জনগণ জানে কি ভাবে কথা শুনাতে হয়।