দেশের প্রথম সারির মিষ্টান্ন ও বেকারি ব্র্যান্ড বনফুল এন্ড কোং-এর শো-রুম এখন মণিরামপুরে। ২১ মে সকাল ১১টায় মণিরামপুর পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে অত্যান্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে কেক কেটে বনফুলের শো-রুম আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বনফুল এন্ড কোং এর মহা-ব্যবস্থাপক আমানুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল এন্ড কোং এর জোন ইনচার্জ (গোপালগঞ্জ) কবির হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, শীর্ষস্থানীয় মিষ্টান্ন ও বেকারি ব্র্যান্ড বনফুল এন্ড কোং-এর এখন দেশব্যাপি পরিচিতি রয়েছে। দেরিতে হলেও বনফুলের সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেওয়ার জন্য উপজেলা পর্যায়ে বনফুলের শো-রুম চালু করা হয়েছে। বনফুলের নিজস্ব তৈরি মিস্টি সামগ্রীর পাশাপাশি বাহারি ফাস্টফুড, বেকারি আইটেম ও ড্রিংকস শো-রুমে বিক্রি করা হয়। মিষ্টান্ন ও বেকারি পণ্য বিক্রি, ক্ষীর মোহন, ছানার বালুশাই, আফলাতুল হালুয়া, শত শত দেশি-বিদেশি মিষ্টি আমাদের শো-রুমে পাওয়া যাবে। অনুষ্ঠানে উপজেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক ফজলুল হক, সহকারী সেক্রেটারী অধ্যাপক আহসান হাবিব লিটন, মণিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস.এম মজনুর রহমান, সুশাসনের জন্য নাগরিক (সুজন) মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও সাংবাদিক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, মণিরামপুর প্রেসক্লাবের নির্বাহী সদস্য অধ্যাপক বোরহান উদ্দীন জাকির, অধ্যাপক হোসাইন নজরুল হক, সাংবাদিক মুস্তাকিম সাকিব অবসরপ্রাপ্ত শিক্ষক জগবন্ধু বিশ্বাস, শিক্ষক নেতা আহম্মেদ শফিক, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, ফুয়াদ প্রমুখ ব্যক্তিবর্গ ও মণিরামপুর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।