শরীয়তপুরে ডাঃ নাসির উদ্দিন এর ওপর হামলা, স্বাস্থ্যকর্মীকে মারধরের প্রতিবাদে এবং চিকিৎসকদের বিচারিক ক্ষমতা প্রদানের দাবিতে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২০ মে বুধবার দুপুর ২টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেয সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার এসএম শামসুল হক শাওন, সহকারী অধ্যাপক মেজবাহ উদ্দিন, ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ, ডাঃ ইসরাত জাহান,ডাঃ জসিম উদ্দিন সরকার, ডাঃ আমিরুল ইসলাম ভূঁইয়া, ডাঃ শামসুন্নাহার শিখা, ডাঃ মেহেদী হাসান, ডাঃ ফারদিন, ডাঃ সুবোল মন্ডল, ডাঃ শান্তা সাহা, ডাঃ মেহেদী হাসান, ডাঃ ইয়াসিন আরাফাত সহ স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
নূর মোহাম্মদ
স্টাফ রিপোর্টার