মহান জাতীয় সংসদে মনিরামপুর ইটের রাস্তা নেই দাবি সম্পুর্ন সমর্থনযোগ্য। একমাত্র সংযোগ সড়ক ছাড়া এ উপজেলায় কোন ইটের রাস্তা নেই বলা যায়। কাঁচা রাস্তা আছে এটা স্বীকার করতে হবে। যার মধ্যে গরিবপুর, চাঁদপুর, যুগীপুল সড়ক। যশোরের মনিরামপুর এই সড়ক তিন গ্রামের একমাত্র যাতায়াতের একমাত্র সড়ক। সড়কটি ৩ গ্রামের মানুষের জীবন জীবিকার প্রধান হলেও বছরের বছর সরকারের পর সরকার পরিবর্তন হলেও সড়কটি অবহেলায় পড়ে আছে। আজো কেউ উক্ত সড়কের কলেবর বৃদ্ধিতে নজর দেয়নি। সাধারণ মানুষের দাবী সড়কটি পাকা হোক। সংশ্লিষ্ট মহল বিষয়টি খতিয়ে দেখবেন এটাই সকলের প্রত্যাশা।