Primeedition
শামছুর রহমান
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৯:১৫ সকাল
অনলাইন সংস্করণ |150 ভিউ

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মালামাল নিজ খরচে আনছেন সাংসদ

ফাইল ফটো
ফাইল ফটো
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মনিরামপুর উপজেলার হতদরিদ্রের জন্য সরকারি বিশেষ বরাদ্দের শাড়ি থ্রি-পিসসহ ত্রাণসামগ্রী সংগ্রহ করেছেন যশোর -৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক। সরকারি ছুটি শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে বিশেষ তৎপরতা চালিয়ে যশোর ৫ মনিরামপুর আসনের প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলের মালামাল সংগ্রহ করেছে।
​জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মাধ্যমে সারাদেশে সংসদ সদস্যদের অনুকূলে শাড়ি, থ্রি-পিস ও বিভিন্ন সামগ্রী বরাদ্দ দেওয়া হয়। বিরোধী দলীয় সংসদ সদস্যদের জন্য ৭০০ পিস শাড়ির বিশেষ বরাদ্দটি গতকাল অনুমোদিত হয়। আজ থেকে সরকারি অফিস-আদালত বন্ধ হয়ে যাওয়ায় স্বাভাবিক প্রক্রিয়ায় এই মালামাল ঈদের আগে এলাকায় পৌঁছানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।এলাকার সাধারণ মানুষ যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্য নিয়ে মাননীয় সংসদ সদস্য নিজেই প্রধানমন্ত্রীর ত্রাণ কার্যালয়ে সশরীরে উপস্থিত হন। তিনি নিজ দায়িত্বে বরাদ্দকৃত ৭০০ পিস শাড়ি ও অন্যান্য সামগ্রী বুঝে নেন। পরিবহন সংক্রান্ত জটিলতা এড়াতে তিনি সম্পূর্ণ নিজ উদ্যোগে ও ব্যক্তিগত খরচে দ্রুততম সময়ে এই ত্রাণসামগ্রী মনিরামপুরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেছেন।
​গাজী এনামুল হক বলেন, জনগণের জন্য বরাদ্দকৃত এই আমানত যেন প্রকৃত হকদারদের কাছে পৌঁছায়, সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হবে। ঈদের আগেই প্রতিটি ইউনিয়নে এই উপহার পৌঁছে দিতে যা যা করণীয়, তার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
​এলাকার সাধারণ মানুষ এমপির এই সময়োচিত পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে সরকারি ছুটির কারণে মালামাল আটকে গেলে অনেক দুস্থ পরিবার ঈদের নতুন কাপড় পাওয়া থেকে বঞ্চিত হতো, যা এমপির ব্যক্তিগত প্রচেষ্টায় সমাধান হয়েছে।
প্রতিবেদকের তথ্য

শামছুর রহমান

উপজেলা প্রতিনিধি (মনিরামপুর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোর ৪ এমপির বাড়ি ঘর ভাংচুর করেছে এলাকাবাসী

1

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

2

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

3

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

4

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

5

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

6

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

7

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

8

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

9

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

10

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

11

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

12

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

13

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

14

ঝালকাঠিতে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রদল নেতা আটক

15

সিলেটে পৌঁছেছেন এগারো দলের নেতৃবৃন্দ

16

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার হাফিজ উদ্

17

রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ উপলক্ষে স্পীকারকে ফুলেল শুভেচ্ছ

18

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

19

NEAB এর উদ্যোগে আয়োজিত 'জুলাই গণঅভ্যুত্থানের শহীদ প্রকৌশলীদে

20