বিগত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের ফলে জয়পুরহাট জেলার কালাই উপজেলার তালোরা বাইগুনী এলাকায় একটি খাল আগাছা ও কচুরিপানায় ভরে গিয়ে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। এর ফলে আশপাশের আলুর জমি পানিতে তলিয়ে যাওয়ার পরিস্থিতি সৃষ্টি হয়।
এ প্রেক্ষিতে জয়পুরহাট জেলার মান্যবর_জেলা_প্রশাসক_জনাব_আল_মামুন_মিয়া স্যারের নির্দেশনায় উক্ত খাল পরিচ্ছন্নতা কার্যক্রমে বিডি ক্লিন জয়পুরহাট জেলার প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং প্রায় ১ কিলোমিটার খাল থেকে আগাছা ও কচুরিপানা অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করেন।
উক্ত খাল পরিচ্ছন্নতা কার্যক্রমটি মান্যবর জেলা প্রশাসক মহোদয় নিজে সরেজমিনে উপস্থিত থেকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।