Primeedition
মোঃ মাসুদুর রহমান
শনিবার, ৭ মার্চ ২০২৬, ৯:৫১ সকাল
অনলাইন সংস্করণ |122 ভিউ

যশোরে আদালত বর্জনে আইনজীবীদের রাজপথে নামার আল্টিমেটাম

আদালত বর্জনে যশোরে বিচার ব্যবস্থায় ধাক্কা ১৯৬ মামলায় প্রভাব, আইনজীবীদের রাজপথে নামার আল্টিমেটাম
আদালত বর্জনে যশোরে বিচার ব্যবস্থায় ধাক্কা ১৯৬ মামলায় প্রভাব, আইনজীবীদের রাজপথে নামার আল্টিমেটাম

যশোরের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন এবং যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালত বর্জন করেছেন আইনজীবীরা। বৃহস্পতিবার দুই বিচারকের তিন এজলাসে কোনো আইনজীবী উপস্থিত না থাকায় চরম ভোগান্তিতে পড়েন শত শত বিচারপ্রার্থী। তবে আদালতের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়নি। বিচারকরা এজলাসে উপস্থিত থেকে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করেন।

অধিকাংশ মামলার তারিখ পরিবর্তন করা হয়েছে। আবার কিছু মামলায় বাদী ও আসামিপক্ষ নিজেদের বক্তব্য নিজেরাই উপস্থাপন করেছেন। কিন্তু আইনজীবী না থাকায় কাঙ্ক্ষিত আইনি সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন সেবা প্রত্যাশীরা। তিনটি আদালতে ১৯৬ টি মামলার কার্যাক্রমে ধাক্কা লেগেছে।

আদালত সূত্রে জানা যায়, জেলা ও দায়রা জজ আদালতে বৃহস্পতিবার পূর্বনির্ধারিত ৬৭টি মামলার কার্যক্রম পরিচালিত হওয়ার কথা ছিল। সকাল থেকে বিচারক ও বিচারপ্রার্থীরা উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন আইনজীবীরা। ফলে ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আইরিন পারভীন ৬৫টি মামলার তারিখ পরিবর্তন করেন। বাকি দুই মামলায় আসামিপক্ষের স্বজনেরা ভোটার আইডি কার্ড প্রদর্শন করে জামিন আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করেন।

এছাড়া বিচারক আইরিন পারভীনের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতে ১৯টি মামলার কার্যক্রম নির্ধারিত ছিল। এ আদালতেও আইনজীবীরা উপস্থিত ছিলেন না। আসামিপক্ষের স্বজনেরা ৯টি মামলায় নিজেরাই বক্তব্য দেন। অপর ১০টি মামলার তারিখ পরিবর্তন করা হয়।
অন্যদিকে যুগ্ম জেলা জজ রাশেদুর রহমানের আদালতে ৫৬টি দেওয়ানি ও ৫৫টি ফৌজদারি মামলাসহ মোট ১১১টি মামলার দিন ধার্য ছিল।

আইনজীবীরা অনুপস্থিত থাকলেও বাদী-বিবাদীপক্ষের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল। নিরাপত্তার স্বার্থে পুলিশ সদস্যরাও মোতায়েন ছিলেন। এ আদালতে ৭০টি মামলার কার্যক্রম পরিচালিত হয় এবং বাকি ৪১টির তারিখ পরিবর্তন করা হয়।

এদিন আদালত প্রাঙ্গণে উপস্থিত এক বিচারপ্রার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, বিচারক আর আইনজীবীদের দ্বন্দ্বে আমরা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছি। তারিখ পিছিয়ে যাচ্ছে। খরচ বাড়ছে, সময় নষ্ট হচ্ছে। আমরা তো কোনো পক্ষ না, তাহলে আমাদের কেন ভোগ করতে হবে? এভাবে আর কতদিন চলবে বলেও আক্ষেপ করেন অনেকেই।

এ বিষয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম এ গফুর বলেন, সমিতি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে। আইনজীবীরা চান না ওই দুই বিচারক যশোরে দায়িত্ব পালন করুন। বিষয়টি নিয়ে পূর্বে আলোচনা হলেও বিচার বিভাগ তাদের প্রত্যাশা পূরণ করেনি। দ্রুত ওই দুই বিচারকের অপসারণের দাবি জানান তিনি।

অন্যথায় আইনজীবীরা রাজপথে নামতে বাধ্য হবেন বলেও হুঁশিয়ারি দেন।আদালত বর্জনের এই কর্মসূচিতে বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়লেও পরিস্থিতি সমাধানে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখা যায়নি। দ্রুতই সংশ্লিষ্ট মহলের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সাধারণ বিচারপ্রার্থীরা।

 

প্রতিবেদকের তথ্য

মোঃ মাসুদুর রহমান

স্টাফ রিপোর্টার (যশোর) অনলাইন সংস্করণ

পোস্টটি শেয়ার করুন

Facebook X WhatsApp Telegram LinkedIn

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই পদযাত্রায় হবিগঞ্জে এনসিপি নেতাদের উপর হামলা করেছে ছাত

1

যশোরে জামায়াত এমপির বাসভবনে হামলার প্রতিবাদে এলাকাবাসীর প্র

2

মব সৃষ্টি করে এমপির মেয়েকে করা হয়েছে মারধর

3

বগুড়ায় ইয়াবা সহ ছাত্র দল নেতা আটক

4

শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ

5

বাংলাদেশ ছাত্রলীগ মনিরামপুর উপজেলা কমিটি গঠন

6

মব সৃষ্টি করে যশোর-৪ আসনের সংসদ সদস্যের বাসভবনে হামলা

7

দিনাজপুরের চিরিরবন্দরে কৃষকলীগ সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভ

8

ইনকিলাব মঞ্চের নতুন কমিটি গঠন

9

নরসিংদীতে দুই মিষ্টির দোকানে মোবাইল কোর্ট, অস্বাস্থ্যকর পরিব

10

জাতীয় সংসদ সচিবালয়ের সর্বোচ্চ সতর্কতা জারি

11

মোড়লগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাথ ব্যক্তিগত ক্লিনিক সিলগ

12

ডিবেটিং এডুকেশন সোসাইটির সভাপতি হেলাল সম্পাদক মহিউদ্দিন

13

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে জেলা প্রশাসন ও তিতাসের

14

৬ পূর্ণ মন্ত্রীর এসকর্ট সুবিধা বহাল

15

যে সব মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করলো সরকার

16

পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

17

নরসিংদী ইস্কন মন্দিরে উল্টো রথযাত্রায় স্বেচ্ছাসেবী হিসেবে দা

18

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

19

এগারো দলীয় জোট ছাড়লো খেলাফত মজলিস

20